
The Truth Of Bengal : ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কেরালার চাভাকাডু থেকে ৩২ নটিক্যাল মাইল দূরে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার সহ উপকূলবর্তী এলাকায়।
জানা যায় সোমবার ভোররাতে একটি ভারতীয় জেনারেল কার্গো জাহাজ সাগর যুবরাজ কেরালার একটি নদীতে বিচরণ করছিল। ঠিক সেই সময় একটি নৌকায় দুই ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল। হঠাৎ কার্গো জাহাজটি ওই মাছ ধরার নৌকোটিকে ধাক্কা দেয়। এই ভয়াবহ দুর্ঘটনায় নৌকাটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে চারজনকে রক্ষা করা সম্ভব হলেও আব্দুল সালাম এবং গফুর কে বাঁচানো সম্ভব হয়নি। তারা ঘটনাস্থলে মারা যায়।
পরবর্তীকালে জানা যায় মাছ ধরার ওই নৌকাটিতে ছয় জন জেলে ছিল যারা গভীর রাতে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল। তারা শুক্রবার পোনানি ছেড়েছিল। এরপর ভারতীয় উপকূল রক্ষী ও নৌ বাহিনীর দল ঘটনাস্থলে এসে দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত অন্যান্য জেলেরা। শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ উপকূলবর্তী এলাকায়।






