দেশ

Terror Plot: বড় নাশকতার ছক বানচাল! দিল্লি সহ চার রাজ্য থেকে গ্রেফতার ৫ আইএস জঙ্গি

তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র, বিস্ফোরক তৈরির জন্য আইইডি সরঞ্জাম এবং বিভিন্ন রাসায়নিক উদ্ধার করা হয়েছে।

Truth of Bengal: দেশের বিভিন্ন প্রান্তে বড়সড় নাশকতা ঘটানোর ছক ফাঁস করল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। দিল্লি পুলিশের বিশেষ টিমের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস–এর সক্রিয় সদস্য বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলি। বুধবার গভীর রাতে রাজধানী দিল্লি সহ মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ এবং রাঁচিতে একাধিক স্থানে সমন্বিত তল্লাশি চালানো হয়। পাঁচজনের মধ্যে দুজনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ এবং রাঁচি থেকে একজন করে সন্দেহভাজনকে ধরা হয় (Terror Plot)।

আরও পড়ুনঃ কলকাতায় ফের নারীপাচার চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার ৬, উদ্ধার ১০

তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র, বিস্ফোরক তৈরির জন্য আইইডি সরঞ্জাম এবং বিভিন্ন রাসায়নিক উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন, উদ্ধার হওয়া রাসায়ানিক বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। তদন্তের প্রাথমিক অনুমান, উৎসবের মরশুমে বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দেশের একাধিক রাজ্যে অভিযান চালানো হয়। রাঁচি থেকে গ্রেফতার হওয়া সন্দেহভাজনকে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং রাঁচি পুলিশের যৌথ দল বুধবারই গ্রেফতার করে। একই রাতে দিল্লি থেকে আরও একজনকে আটক করা হয়। ধৃত দুজনের নাম আফতাব এবং সুফিয়ান (Terror Plot)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

তারা বিস্ফোরক তৈরির ক্ষেত্রে দক্ষ বলে জানিয়েছেন তদন্তকারীরা। সূত্রের দাবি, ধৃতরা একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করত। এই মাধ্যমে তারা বিদেশে থাকা পাক হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রাখত বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি ভারতীয় যুবকদের টার্গেট করত তারা বলে মনে করছেন তদন্তকারীরা। সোশ্যাল মিডিয়ায় থাকা অ্যাকাউন্টগুলির উৎস এবং যোগাযোগের ধরন খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে বিভিন্ন রাজ্য থেকে পাঁচজন আইএস জঙ্গির গ্রেফতারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা সংস্থা জানিয়েছে, উৎসবের মরশুমে সম্ভাব্য বড়সড় নাশকতা রুখতে নজরদারি আরও বাড়ানো হবে। তদন্ত চলমান (Terror Plot)।

Related Articles