Rajasthan: দিবালোকে ভয়াবহ হত্যাকাণ্ড, প্রাক্তন প্রেমিকের তলোয়ারের কোপে প্রকাশ্যে খুন শিক্ষিকা
প্রত্যেক দিনের মতো এদিনও সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি।
Truth of Bengal: রাজস্থানে প্রকাশ্য রাস্তায় ভয়াবহ হত্যাকাণ্ড। দিনের আলোয় ব্যস্ত রাস্তায় সরকারি স্কুলের শিক্ষিকাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করল প্রাক্তন প্রেমিক। মঙ্গলবার সকালে রাজস্থানের বাঁশওয়ারা জেলার কালিঞ্জারা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিক্ষিকার নাম লীলা তাবিয়ার (৩৬) (Rajasthan)।
লীলা তাবিয়ার আর্থুনার বাসিন্দা। তিনি সজ্জনগড় ব্লকের ছায়া মাহুরি এলাকার একটি সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে দ্বিতীয় শ্রেণির সংস্কৃত শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যেক দিনের মতো এদিনও সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ কালিঞ্জারার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন (Rajasthan)।
আরও পড়ুনঃ Weather Forecast: রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি, বৃহস্পতিবার থেকে বাড়বে দাপট
ঠিক সেই সময় একটি অল্টো গাড়িতে চেপে সেখানে হাজির হয় লীলার প্রাক্তন প্রেমিক। গাড়ি থেকে তলোয়ার হাতে বেরিয়েই শিক্ষিকার উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সে। হঠাৎ করে এই হামলায় জেরে চমকে ওঠেন লীলা। প্রাণ বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করলেও, শেষরক্ষা হয়নি। প্রাক্তনের ধারালো তলোয়ারের একাধিক কোপে মাটিতে লুটিয়ে পড়েন লীলা (Rajasthan)।
এই নৃশংস হামলার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে বাসস্ট্যান্ডের পাশের একটি সিসিটিভি ক্যামেরায়। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ফের গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে।
गाड़ी से उतरा,तलवार निकाली और…
राजस्थान: बांसवाड़ा के अरथुना निवासी लिला नामक महिला पर बस स्टैंड पर सरेआम तलवार से हमला किया गया जिससे उसकी मौत हो गई यह दिल दहला देने वाली घटना है @RajPoliceHelp पुलिस प्रशासन से निवेदन है कि तुरंत गिरफ्तार कर फांसी की सज़ा दी जाए @roat_mla pic.twitter.com/mycI4VK3Ag
— jaypal_munda (@Jaypaldamor35) July 1, 2025
কিন্তু তাড়াহুড়োয় তার গাড়ি ধাক্কা মারে বাসস্ট্যান্ডের কাছে থাকা একটি গাছে। গাড়ির একধার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপর গাড়ি ফেলে দিয়েই ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালিয়ে যায় সে। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। রক্তাক্ত অবস্থায় লীলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Rajasthan)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






