২৪ ঘণ্টায় গুজরাটে গারবা নাচের অনুষ্ঠানে ১০ জনের মৃত্যু, তালিকায় রয়েছে এক কিশোরীও
10 Die at Gabra dance

The Truth of Bengal: নবরাত্রি উপলক্ষে গুজরাটে প্রতিবছরই আয়োজন করা হয় গারবা অনুষ্ঠানের। কিন্তু এবারে এক মর্মান্তির চিত্র উঠে এলো। গারবা নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রেয়েছে ১৭ বছরের এক কিশোরীও।
প্রশাসনিক সূত্রের খবর, প্রতি বছরের মতো গুজরাটের বিভিন্ন জায়গায় পালিক হচ্ছে নবরাত্রি উৎসব। এই উপলক্ষে স্থানীয়রা গারবা নাচের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই উৎসব চলাকালীন ২৪ ঘণ্টায় ৫০০টি অ্যাম্বুলেন্সের কল আসে। অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে মোট ১০ জনের মৃত্যু হয়েছে, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় গারবা নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এর মধ্যে গুজরাটের খেড়া জেলার কাপড়ভঞ্জ শহরে মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোরীর। গারবা নাচের সময়ই সে অস্বস্তি অনুভব করে, এমনকী নাক থেকে রক্ত বেরোতে থাকে। এর পরে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কিশোরীর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা দাবি, ভারতীয়দের মধ্যে ডায়াবেটিকের প্রবণতা বেশি। সেই সঙ্গে স্থূলতা বাড়ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে। অনেকে শরীরচর্চা করেন না। ফলে অনেকেরই হৃদযন্ত্রের ধমনীতে ব্লক রয়েছে। সেই সঙ্গে হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে। আচমকা গারবার মতো অনুষ্ঠানে অংশ নেওয়াতেই দুর্ঘটনা ঘটছে।




