মশলায় নেই ক্ষতিকারক কীটনাশক, রিপোর্ট পেশ করল FSSAI
Spices are not harmful pesticides, reports FSSAI

The Truth of Bengal: বলা যেতে পারে অভিযোগের ভার থেকে এবার রেহাই পেল ভারতের দুই নামি মশলা সংস্থা এমডিএইচ ও এভারেস্ট । FSSAI সাফ জানিয়ে দেয় এমডিএইচ ও এভারেস্ট মশলায় মেশানো নেই ক্যানসার সৃষ্টিকারী কোনও ক্ষতিকারক উপাদান। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে কিছু জানানো হয়নি। মাস খানেক ধরেই ভারতীয় মশলা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ভারতীয় মশলায় মাত্রাতিরিক্ত কীটনাশক থাকার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ থেকে রেহাই পেল দেশের জনপ্রিয় মশলা সংস্থাগুলি। FSSAI সাফ জানিয়ে দেয় এমডিএইচ ও এভারেস্ট মশলায় মেশানো নেই ক্যানসার সৃষ্টিকারী কোনও ক্ষতিকারক উপাদান।
এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কিছু জানায়নি। ২৮ টি ল্যাবরেটরিতে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে মশলায় নেই কোনও ক্ষতিকারক কীটনাশক। আরও ৮ টি ল্যাবরেটরি থেকে রিপোর্ট পাওয়া বাকি। তার পরেই হয়ত কেন্দ্রের তরফ থেকে কিছু ঘোষণা করা হবে। প্রসঙ্গতও ভারতীয় মশলার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ইথিলিন অক্সাইড নামক এক পদার্থ মশলায় রাসায়নিক হিসাবে প্রয়োগ করা হয়। এপ্রিলে অভিযোগ তুলে ভারতীয় মশলাকে নিষিদ্ধ করেছিল সিঙ্গাপুর, হংক-এর মত নানা দেশ।
এমনকি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রমাণ পেয়ে নিরাপত্তা জনিত কারণে এভারেস্ট ও এমডিএইচকে নিষিদ্ধ করেছিল ভারতের প্রতিবেশী দেশ নেপালও। এর পরেই ভারতেও এই মশলা পরীক্ষা করার জন্য সিদ্ধান্তও নেওয়া হয়। এই মধ্যে অবশ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অনেক আগেই এক বিবৃতি জারি করে জানিয়েছিল জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই একেবারে কীটনাশক নির্মূল ভাবে তৈরি করা হয় মশলা। যদিও বা কোন কোন মশলায় কীটনাশক মেশানো হলেও তার পরিমাণের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখা হয়।






