রাহুল গান্ধীর কণ্ঠে উঠে এল আমেরিকার কর্মসংস্থানের সংকটের কথা
কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বিশ্বব্যাপী বিভাজনের প্রবণতা নিয়ে আলোচনা করেন।
Truth Of Bengal: কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, তাঁর “বিভাজনমূলক প্রচারাভিযান বেকারদের দ্বারা সমর্থিত”। কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বিশ্বব্যাপী বিভাজনের প্রবণতা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না, কারণ আমাদের অর্থনীতি প্রধানত পরিষেবা-নির্ভর এবং আমরা উৎপাদনে পিছিয়ে রয়েছি।”
আমেরিকার প্রসঙ্গে তিনি বলেন, “ট্রাম্পকে যারা সমর্থন করছে, তাদের অনেকেই হলেন সেই সব মানুষ যারা উৎপাদন খাতে চাকরি হারিয়েছেন।”(Rahul Gandhi)
চীনের দিকেও ইঙ্গিত করে রাহুল বলেন, “চীন প্রমাণ করেছে যে, একটি অ-গণতান্ত্রিক কাঠামোর মধ্যেও উৎপাদন সম্ভব। কিন্তু আমাদের দরকার একটি গণতান্ত্রিক পরিবেশে এমন একটি উৎপাদন মডেল গড়ে তোলা, যা চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।”(Rahul Gandhi)
তিনি আরও বলেন, বিশ্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল — কীভাবে গণতন্ত্র বজায় রেখে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা যায়, যা কর্মসংস্থানও সৃষ্টিতে সক্ষম।






