দেশ

Serial borrower: “ঋণের উপর বেঁচে” রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তীব্র কটাক্ষ ভারতের

India’s UN envoy Harish brands Pakistan a “serial borrower” from IMF, accusing it of fanaticism, terrorism, and cross‑border provocations at the Security Council open debate.

Truth Of Bengal: ফের পাকিস্তানকে কটাক্ষ ভারতের(serial borrower)। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইসলামাবাদকে তীব্র আক্রমণ করলেন দেশের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। তিনি শত্রুদেশকে দিলেন ধর্মান্ধতা ও সন্ত্রাসবাদে ডুবে থাকার রাষ্ট্রের তকমা। এখানেই শেষ নয়, তিনি পাকিস্তানকে ঋণগ্রহীতা রাষ্ট্রের তকমাও দেন। পাশাপাশি, পহেলগাওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলা এবং হত্যার প্রসঙ্গ টেনেও কটাক্ষ করা হয় তাদের। এক কথায় বলতে গেলে, পাকিস্তানকে রীতিমতো তুলোধোনা করলো ভারত।

[আরও পড়ুনঃ China Visa: ফের চিনা পর্যটকদের ভারতে প্রবেশের অনুমতি, ভারতের তরফ থেকে শুরু হচ্ছে ভিসা দেওয়ার প্রক্রিয়া।]

ভারত ও পাকিস্তান, দুই দেশই একে অপরের বড় শত্রু। প্রতিনিয়তই তারা একে অপরকে একাধিক বিষয়ে আক্রমণ করে চলেছে। বিশেষ করে গত ২২শে এপ্রিল যেভাবে পহেলগাওয়ে ভারতীয় পর্যটকদের হত্যা করা হয়, তারপর একেবারে ধংসলীলা চালানো হয় শত্রুদেশে(serial borrower)। অপারেশন সিঁদুর চালানো হয় ভারত সরকারের তরফ থেকে এবং ধ্বংস করা হয় একাধিক বায়ুসেনা ঘাঁটি। এখানেই শেষ নয়, সেই দেশের একাধিক সেনা এবং সন্ত্রাসবাদীকে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয়। অবশেষে সিন্ধু জল চুক্তি বাতিল করার পর যুদ্ধবিরতির অনুরোধ করে পাকিস্তান এবং তা ঘোষণা করে ভারত।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তবে সেই রাগ যেন এখনো যায়নি ভারতের মন থেকে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের এই প্রসঙ্গ টেনে পাকিস্তানকে আক্রমণ করে ভারত(serial borrower)। সেখানকার প্রতিনিধি পি হরিশ বলেন, “ভারত যেমনি গণতন্ত্র, বহুত্ববাদ ও সমাজবাদী বিশ্বাসী রাষ্ট্র এবং অর্থনৈতিকভাবে এগিয়ে, তেমনি পাকিস্তান ধর্মান্ধতায় ডুবে থাকা এবং সন্ত্রাসবাদকে মদত জোগাতে বিশ্বাসী। তারা আইএমএফ থেকে লাগাতার ঋণ নিয়েই চলেছে। যারা সীমান্তে সন্ত্রাসকে সাহায্য করে, তাদের এর মাশুল দিতে হবে। কোনভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করা যায় না। পাকিস্তান ঋণের উপর বেঁচে রয়েছে।”

Related Articles