দেশ

China Visa: ফের চিনা পর্যটকদের ভারতে প্রবেশের অনুমতি, ভারতের তরফ থেকে শুরু হচ্ছে ভিসা দেওয়ার প্রক্রিয়া।

চলতি বছরের মার্চ থেকে ভারতীয়দের পুনরায় পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে চিন।

Truth of Bengal: চিনা পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করছে ভারত! প্রায় পাঁচ বছর পরে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে প্রক্রিয়া। বেজিংয়ে ভারতীয় দূতাবাস সূত্রে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। চলতি বছরের মার্চ থেকে ভারতীয়দের পুনরায় পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে চিন। এ বার ভারতের তরফেও একই উদ্যোগ দেখা গেল (China Visa)।

আরও পড়ুন: Spiritual journey: পকেটে কুড়ি টাকা, দন্ডিকেটে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিল বলাগড়ের যুবক

ভারতের এই সিদ্ধান্তের পরে চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছে। ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে উন্নত করতেও তৈরি চিন। বস্তুত, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দু’টি পৃথক কর্মসূচিতে চিনে গিয়েছিলেন। কথা হয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও। এর পরেই ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল (China Visa)।

২০২০ সালের এপ্রিল থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চিনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের ১৫ জুন গলওয়ানে চিনা হামলায় নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। ওই সময় থেকেই ভারত-চিন সম্পর্কের অবনতি হতে শুরু করে। তবে গত বছরের অক্টোবরে রাশিয়ায় কাজ়ানে ‘ব্রিক্‌স’-এর পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের আলোচনার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় মসৃণ করতে উদ্যোগী হয় দুই দেশ (China Visa)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বস্তুত, গলওয়ানে সংঘাতের পরে চিনের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ করেছিল ভারত। ওই সময়ে চিনা বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন চিনা অ্যাপ নিষিদ্ধ করা-সহ আরও বেশ কিছু পদক্ষেপ করে ভারত। প্রায় একই সময়ে কোভিড-১৯ অতিমারির কারণে ভারতীয়-সহ অন্য বিদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল বেজিং। ওই সময়ে ভারতও বিভিন্ন দেশের পর্যটক ভিসার উপর নিয়ন্ত্রণও জারি করে (China Visa)।

Related Articles