IIT Kharagpur: IIT খড়গপুরে ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
শুক্রবার খড়গপুর তথ্যপ্রযুক্তির রাজেন্দ্র প্রসাদ হলের ই-২০৩ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় ঋতম মণ্ডল (২৫) নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়।
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: আবারও অস্বাভাবিক ছাত্র-মৃত্যুর ঘটনা ঘটল খড়গপুর তথ্যপ্রযুক্তি শিক্ষা কেন্দ্রে। এই নিয়ে চলতি বছরে চারজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। যা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা। শুক্রবার খড়গপুর তথ্যপ্রযুক্তির রাজেন্দ্র প্রসাদ হলের ই-২০৩ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় ঋতম মণ্ডল (২৫) নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। বন্ধুরা তাঁকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় IIT কর্তৃপক্ষকে খবর দেন তাঁর সহপাঠীরা (IIT Kharagpur)।
খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে ঋতমকে উদ্ধার করে স্থানীয় বিসি রায় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, ঋতম IIT খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ওই পড়ুয়া কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা। এদিন সকালে ঋতমের বন্ধুরা তাঁর খোঁজ করতে গিয়ে দেখেন তাঁর ই-২০৩ রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় বন্ধুরা IIT কর্তৃপক্ষকে খবর দেন (IIT Kharagpur)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
কর্তৃপক্ষের ফোন পেয়ে হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং বন্ধ থাকা ওই ঘরের দরজা ভেঙে ঋতমকে উদ্ধার করে। গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি সিলিং ফ্যান থেকে ঝুলছিলেন। IIT কর্তৃপক্ষের তরফে ঋতমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। ঋতমের বাবা উত্তম কুমার মণ্ডলকে খবর দেওয়া হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘IIT খড়্গপুরে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে (IIT Kharagpur)।’






