প্রকাশিত ৪রাজ্যের ফল, জয় ব্যর্থতা নিয়ে ভোটের সমীকরণ…
Results of 4 states released, voting equation with win fail

The Truth Of Bengal: রবিবার প্রকাশিত হল ৪রাজ্যের ফল। হিন্দিবলয়ের ৩রাজ্যে বিজেপির জয়জয়কার।কংগ্রেসের হাত থেকে রাজস্থান,ছত্তিশগড় ছিনিয়ে নিয়ে মধ্যপ্রদেশ ধরে রাখল বিজেপি।রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট সরকার বাংলা মডেলে প্রতিশ্রুতি দিলেও তা কাজ দেয়নি।তবে মধ্যপ্রদেশে বাংলার লক্ষ্ণীর ভাণ্ডারের অনুকরণে মহিলাদের নগদ সাহায্যের কথা ঘোষণা করে বাজিমাত করেছে বিজেপি।কংগ্রেসের মুখ রক্ষা করেছে একমাত্র তেলেঙ্গানা। দক্ষিণভারতের এই রাজ্যে ভারত রাষ্ট্র সমিতিকে সরিয়ে ক্ষমতা দখলের পথে কংগ্রেস।
চব্বিশের ভোটের আগে তেইশে হল সেমিফাইনাল।এই সেমিফাইনালে বিজেপির মতো ক্যাডারভিত্তিক দলকে রুখতে কংগ্রেস ব্যর্থ হল। মোদি ম্যাজিকে ভর করে তাঁদের জয় এল বলে মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রে বিজেপিকে হঠাতে কংগ্রেস বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও রাজ্যে রাজ্যে সার্বিক জোট হয়নি।তাই রাজস্থান,মধ্যপ্রদেশও ছত্তিশগড়ে কংগ্রেস একলা চলোর মাসুল দিল বলে পর্যবেক্ষকদের অভিমত।সমাজবাদী পার্টি বা আঞ্চলিক দলগুলো কংগ্রেসকে আসন ভাগাভাগির প্রস্তাব দিলেও তারা তা মানেনি।তাই মরুরাজ্যে অশোক গেহলটের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা হাতছাড়া হল।কেউ কেউ বলছেন,রাজস্থানে অশোক গেহলট বনাম শচীন পাইলটের ঠাণ্ডা যুদ্ধ কংগ্রেসের তরী ডোবাল।রাহুল-প্রিয়াঙ্কা চেষ্টা করেও চাঙ্গা করতে পারেনি কংগ্রেসকে।রাজস্থানে ২০০টি বিধানসভা আসন থাকলেও এবার ১৯৯টিতে ভোট হয়।

রাজস্থানের মতোই ছত্তিশগড়েও গড় ধরে রাখতে পারেনি শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। এখানেও কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব,সংগঠনের দুর্বলতাও সর্ব স্তরের মানুষের কাছে প্রচারের বার্তা ছড়িয়ে দিতে না পারার জন্য ফল ভুগতে হল কংগ্রেসকে।ভূপেশ বাঘেলকে ঘায়েল করতে শোনা যাচ্ছে মহাদেব বেটিং অ্যাপ বড় ফ্যাক্টর কাজ করেছে।তাই বাংলার মতো জনমোহিনী প্রতিশ্রুতি সেখানে কাজ দেয়নি।লক্ষ্ণীর ভান্ডারের আদলে ১৫হাজার টাকা দেওয়ার কথা মহিলাদের মন ছুঁতে পারেনি বলে নির্বাচনী বিশ্লেষকদের অভিমত। ৯০আসনে্র ছত্তিশগড় বিধানসভায়.

রাজস্থান বা ছত্তিশগড়ে কংগ্রেস যা পারেনি,মধ্যপ্রদেশে তাই করে দেখিয়েছে বিজেপি।ব্যাপম দুর্নীতি,কাটমানির অভিযোগ,প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা শিবরাজ-জ্যোতিরাদিত্যের ক্ষমতা জাহিরের লড়াই সত্বেও সেখানে আরও বড় মার্জিনে জিতেছে বিজেপি।জাতপাতের পার্টিগণিত মেনে অঙ্কে সফল মধ্যপ্রদেশ বিজেপি।হিন্দিবলয়ের হৃদয়পুরে বিজেপি প্রমাণ করল মেরুকরণে অস্ত্রে শান দিয়েও সাফল্য মেলে।প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী,দিল্লির বাঘা বাঘা নেতাদের হাইটেক প্রচার আর প্রতিশ্রুতির ফানুস উড়িয়ে গেরুয়া ব্রিগেড মিনি-যুদ্ধে মাস্টারস্ট্রোক দিয়েছে বলে দাবি অনেকের।২৩০আসনের বিধানসভার ট্রেন্ড বলছে,

একমাত্র দ ক্ষিণ ভারতের তেলেঙ্গানায় কংগ্রেস কুর্সিতে বসতে চলেছে।অন্ধ্র্প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠনের পর এই প্রথম সোনিয়া গান্ধীর দল ক্ষমতার নিয়ন্ত্রণ পেল।চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতির দীর্ঘ শাসনে বেনিয়ম,পরিষেবার ভুরি ভুরি গাফিলতি আর সুবিধাবাদী অবস্থান কার্যতঃ সেরাজ্যে পরিবর্তনের ঝড় তুলেছে বলে দাবি কংগ্রেস নেতাদের। কর্ণাটকের পর আরও এক দক্ষিণের রাজ্য ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেসের হাতে গেল। ১১৯আসনের তেলেঙ্গানা বিধানসভার ফলাফলও বেশ চমকপ্রদ।প্রত্যাশার থেকেও বেশি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি চেষ্টা করেও মাথা তুলতে পারেনি।আবারও এখানে গেরুয়ারাজের স্বপ্ন ফিকে হয়েছে।

এখন দেশের ৪এর মধ্যে ৩রাজ্যে বিজেপির ক্ষমতা বাড়ায় চব্বিশের আগে তারা অনেকটাই যে অক্সিজেন পেল তা বলাই যায়।তাই মোদির মুখকে সামনে রেখে গেরুয়া শিবির ফের ভারতজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। বিধানসভার ফলের সঙ্গে অনেকসময় লোকসভার ফলের মিল দেখা যায়না।বিরোধীরা ইন্ডিয়া জোটের ব্যানারে শক্তপোক্ত লড়াই দিতে আগামীতে পারে কিনা তাও লক্ষ্যণীয়।এখন লোকসভায় কে কিস্তিমাত করে তারই অপেক্ষায় তামাম দেশবাসী।
Free Access






