দেশ

ভিড় সমলাতে নয়া উদ্যোগ যোগী সরকারের,চালু হবে চারটি নতুন হাইওয়ে 

Ramandi Highway

The Truth of Bengal: রাম মন্দিরের ভিড় সামলাতে তৈরি করা হবে ৪ টি নতুন ও বড় হাইওয়ে।২০২৪ সালে ২২ জানুয়ারি  উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দির। ২৩ জানুয়ারি থেকে মন্দিরের প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়েছিল দর্শকদের জন্য। তারপর থেকেই মন্দির চত্বরে উপচে পড়েছে ভক্ত সমাগম। রামলালাকে একবার দেখতে ভক্তদের ভিড় দেখার মত। আগের দিন রাত থেকে এসে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে। মন্দির বন্ধ হওয়ার সময় এগিয়ে আসলেও ভক্তদের মন্দির চত্বরে আনাগোনা লেগেই থাকে। এই সবের মধ্যেই যোগী সরকারের বড় সিদ্ধান্ত। এই নতুন পথের দৈর্ঘ্য হবে ৭.৪০ কিমি। লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হবে এই সুবিশাল হাইওয়ে।

ইতিমধ্যেই সরকারের তরফ থেকে এই ৪ টি পথের আলাদা আলাদা ভাবে নামকরন করা হয়ে গেছে। প্রথম পথের নাম লক্ষ্মণ পথ, দ্বিতীয় পথের নাম অবধ আগমনের পথ, ও তৃতীয় পথের নাম ক্ষীরসাগর পথ। এছাড়াও হনুমান গাড়ি ও একটি সুগ্রীব পথ নামেও একটি পৃথক রাস্তা তৈরি করার কথা ভাবছে সরকার। এই চারটি হাইওয়ের মধ্যে চারটি লেন দ্বারা গঠিত প্রথম পথ টি যুক্ত করবে গুপ্তরঘাট ও রাজঘাট কে। ক্ষীরসাগর ও রামপথ কে যুক্ত করবে দ্বিতীয় হাইওয়ে। এর আগেও সরকারের পক্ষ থেকে একাধিক নতুন পথ চালু করা হয়েছিল। কিন্তু তার পরেও ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ ও প্রশাসনকে। তাই এই নয়া ৪ টি পথ তৈরির সিদ্ধান্ত যোগী সরকারের।

উল্লেখ্য, সম্প্রতি মাত্র ৫ বছরের শিশু রামলালার বিশ্রামের কথা ভেবে মন্দির কতৃপক্ষ মন্দির ১ ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । রামলালার আরতির পর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে কতৃপক্ষের তরফ থেকে। আরতির পাশাপাশি ভক্তরা অনলাইনের মাধ্যমে বিশেষ দর্শনের জন্য আবেদন করতে পারবে। মন্দির উদ্বোধনের প্রায় ১ মাস পর বদল হয় মন্দিরের সময়সীমা। ভক্তদের মন্দির দর্শনের জন্য সময় দেওয়া হয়েছে সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত।

Related Articles