দেশ

বিশ্ব রেকর্ডের পথে অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষ প্রদীপের আলো

সেখানে প্রদীপ সাজানো হবে বিশেষ নকশায়, যেখানে রামায়ণের নানা গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলা হবে।

Truth Of Bengal: শ্রীরামের জন্মভূমি অযোধ্যা (Ayodhya ) এবারের দীপাবলিতে গড়তে চলেছে নতুন বিশ্ব রেকর্ড। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, এ বছর দীপ উৎসবে জ্বালানো হবে ২৬.১১ লক্ষ প্রদীপ। সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই ২৮ লক্ষ প্রদীপ প্রস্তুত রাখা হচ্ছে। প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবক এই মহাযজ্ঞ সফল করতে দিন-রাত কাজ করছেন। আগামী ১৯ অক্টোবর সন্ধ্যায় ‘রাম কি পৌড়ি’ ঘাটে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য দীপ উৎসব। সেখানে প্রদীপ সাজানো হবে বিশেষ নকশায়, যেখানে রামায়ণের নানা গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলা হবে। প্রদীপ জ্বালাতে ব্যবহার করা হবে সরিষার তেল এবং পরিবেশ-বান্ধব উপকরণ। এ বার লেজার লাইট শো ও পরিবেশবান্ধব আতশবাজির ঝলকানি হবে উৎসবের নতুন আকর্ষণ।

আরও পড়ুনঃ ইডি হেফাজতের পর জীবনকৃষ্ণের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত

অযোধ্যার (Ayodhya )এডিএম যোগেন্দ্র পাণ্ডে এই উৎসবের প্রধান নোডাল অফিসার। তাঁর নেতৃত্বে বিভিন্ন দফতরের ২০ জন অফিসার পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করছেন। জেলা প্রশাসক নিখিল তিকারাম জানিয়েছেন, উৎসব চলাকালীন সিসিটিভি, ড্রোন নজরদারি এবং পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি মেডিক্যাল টিমও প্রস্তুত থাকবে। বিপুল লোকসমাগম হবে সে কথা মাথায় রেখে ঘাটগুলিতে থাকবে পানীয় জলের ব্যবস্থা। থাকবে প্রচুর স্বেচ্ছাসেবকও।  সকেত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এক বিশাল শোভাযাত্রার। ১১টি ট্যাবলোতে রামায়ণের বিভিন্ন পর্ব আধুনিক প্রযুক্তির সাহায্যে উপস্থাপন করা হবে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

শোভাযাত্রাটি সকেত মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে রাম কথা পার্ক পর্যন্ত যাবে। রামলীলার মঞ্চায়নও হবে এই উপলক্ষে। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ও ভক্তের ভিড় জমবে বলে আশা করছে প্রশাসন। বলা বাহুল্য, গত বছর সরযূ নদীর তীরে ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড তৈরি হয়েছিল। এ বার সেই সংখ্যাকে ছাড়িয়ে আরও বড় রেকর্ড গড়ার প্রত্যাশা অযোধ্যার।(Ayodhya )

 

 

Related Articles