দেশ

বিশ্বমঞ্চে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে ‘মেক ইন ইন্ডিয়া’, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Prime Minister Narendra Modi on 'Make in India' is taking India forward on the world stage

The Truth Of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উল্লেখযোগ্য উদ্যোগ ‘মেক ইন ইন্ডিয়া’। ভারতীয় পণ্যের বিশ্বায়ন ছিল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে ভারত অনেক ধাপ এগিয়ে গিয়েছে। এই বিষয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেভাবে বিশ্বজুড়ে ‘মেক ইন ইন্ডিয়া’র প্রভাব ছড়িয়ে পড়েছে তাতে আপ্লুত প্রধানমন্ত্রী। এ যেন সাফল্যের গল্পগাঁথা। এই উদ্যোগ বিনিয়োগকারীদের আরো উৎসাহিত করেছে। একাধিক দিকে সাফল্য মিলেছে এই উদ্যোগ। তার বেশ কিছু ঝলক সামনে উঠে এসেছে।

যেমন ভারতীয় সাইকেল। ইউরোপের একাধিক দেশে ভারতীয় সাইকেলের রপ্তানি বেড়েছে। ভারতীয় সাইকেল সে দেশগুলিতে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

ভারতীয় সাইকেলের দারুন জনপ্রিয়তা ব্রিটেন, জার্মানি এবং নেদারল্যান্ডে। এই দেশ গুলিতে ভারতীয় সাইকেলের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যা আন্তর্জাতিক বাজারে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে আরো তুলে ধরতে সাহায্য করেছে। এছাড়াও ‘মেড ইন বিহার’ এর তৈরি বুট জুতো দারুন জনপ্রিয়তা পেয়েছে রাশিয়ায়। রাশিয়ান সেনাবাহিনীতে বিহারের তৈরি এই বুট ব্যবহার করা হচ্ছে। এই উৎপাদন ভারতের কাছে উল্লেখযোগ্য বিষয়। যা একটি ইউরোপের অন্তর্ভুক্ত দেশের সেনাবাহিনীর কার্যকর সামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা একটা মাইল ফলক বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের এই বুটের চাহিদা বাড়ছে।

ভারতের তৈরি ক্রিকেট ব্যাট আন্তর্জাতিক বাজারে যথেষ্টই চাহিদা পূর্ণ। কাশ্মীরের উইলো ব্যটের উচ্চ চাহিদা রয়েছে বিশ্বে। ক্রিকেট খেলে যেসব দেশ সেই সব দেশ গুলিতে এই ব্যাটের চাহিদা সবচেয়ে বেশি। আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে উইলো ব্যাটের।

ভারতীয় দুগ্ধজাত পণ্যের ব্যাপক বাজার তৈরি হয়েছে আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যগুলি রপ্তানি শুরু করার পর ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে। ভারতীয় দুগ্ধজাত পণ্যের স্বাদ মার্কিন নাগরিকদের কাছে যথেষ্টই আকর্ষণীয় হয়ে উঠেছে। এক্ষেত্রে আমুলের সাফল্য যথেষ্টই। এই সংস্থা আমেরিকার বাজারে ভারতীয় স্বাদ পৌঁছে দিতে পেরেছে।

ভারতীয় ডিজিটাল পেমেন্ট এখন আরো উন্নত হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল পেমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই প্রযুক্তিগত উন্নতি গোটা বিশ্বের কাছে ভারতের অগ্রগতিকে তুলে ধরেছে। ভারতের ডিজিটাল লেনদেন ভারতের অগ্রগতির ধারক হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি বাড়িয়েছে।

বিশ্বব্যাপী ভারতের ই-কমার্স বাজার আরও ব্যাপ্তি লাভ করেছে। ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্যের গল্প। সেই সাফল্যের গল্প তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তার বিভিন্ন ঝলক উল্লেখ করেছেন। সাফল্যের তালিকায় উঠে এসেছে বিহারের তৈরি বুট বা কাশ্মীরের উইলো ব্যাট। সাফল্যে রয়েছে ভারতের বাইসাইকেল। এমন অনেক ক্ষেত্রে ভারত গোটা বিশ্ববাজারে নিজের জায়গা পাকা করে নিয়েছে। ভারতীয় দুগ্ধজাত পণ্যের স্বাদ ছড়িয়ে পড়েছে বিশ্ব বাজারে। যা ভারতকে নতুন করে চিনিয়েছে গোটা বিশ্বের দরবারে।

Related Articles