স্কুলে স্কুলে গীতা রামচরিত মানস পাঠের পরামর্শ উত্তরপ্রদেশ সরকারের
Uttar Pradesh Govt advises Gita Ramcharit Manas reading in schools

Truth of Bengal: স্কুল পাঠ্যক্রমে এবার ধর্মগ্রন্থ রাখার ভাবনা যোগী সরকারের। ধর্মগ্রন্থ সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের মধ্যে জ্ঞান বাড়ানোর জন্য এই চিন্তা-ভাবনা বলে যোগী আদিত্যনাথ নিজেই জানিয়েছেন এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে তিনি জানান ছাত্রীদেরকে ধর্মগ্রন্থের শ্লোক মুখস্ত করিয়ে এর মাহাত্ম্য বোঝানো উচিত।
পাঠক্রমের বাইরে গিয়ে তার এই ভাবনা। পাঠ্যক্রমের বাইরে গিয়ে প্রতিদিন ৫ মিনিট নিজের ধর্মগ্রন্থ সম্বন্ধে জ্ঞান দেওয়া হোক ছাত্র ছাত্রীদেরকে শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক মাধ্যমিক বিভাগে সরকারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়ে এ কথায় জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
স্কুলগুলিকে এর জন্য সদর্থক পরিবেশ তৈরি করতে হবে গীতা, রামচরিতমানসের মতো গ্রন্থের শ্লোক পাঠ করাতে পারেন পড়ুয়াদেরকে। এই কথায় বললেন যোগী। যোগী আদিত্যনাথ শুধু একথাই বলেননি তার সঙ্গে তিনি জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের আচরণ কেমন হবে শিক্ষকদের প্রতি সে বিষয়ে প্রতিদিন শিক্ষা দেওয়া উচিত ছাত্রদের।
কারণ শিক্ষক সমাজ গঠনের প্রধান কারিগর শুধু ডিগ্রী অর্জন করলেই জ্ঞানের বিকাশ হয় না সঙ্গে প্রয়োজনীয় অভ্যাস ত্যাগ কঠিন মার্গ অবলম্বন করা। আগেই ভাগবত গীতাকে স্কুল প্রার্থীর অংশ করার প্রস্তাব দিয়েছিল সেখানকার বিজেপি সরকার রীতিমতো বিধানসভায় পেশ করা হয় যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে শ্লোক রাখা হবে।


