দেশ

বিশ্বের দীর্ঘতম টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Prime Minister Narendra Modi inaugurated the world's longest tunnel

The Truth of Bengal: শনিবার বিশ্বের দীর্ঘতম টালেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টানেলটি ১৩ হাজার ফুট উচ্চতায় নির্মিত। যা পৃথিবীর দীর্ঘতম টানেল। এই টালেনটি অবস্থিত অরুনাচল প্রদেশের তাওয়াং-এ।  এই টানেলের নাম দেওয়া হয়েছে সেলা টানেল। এই সেলা টানেল প্রকল্পটি দুটি টানেল নিয়ে তৈরি হয়ছে। প্রথমটি ৯৮০ মিটার দীর্ঘ টানেল যা একটি একক টিউব টানেল। দ্বিতীয়টি ১৫৫৫ মিটার দীর্ঘ টানেল যা টুইন টিউব টানেল। ১৩০০০ ফুটেরও বেশি উচ্চতায় নির্মিত এই টানেলটি অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে। জানা যায়, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই টানেলটি নির্মিত হয়েছে।

এই টানেলটি এমনভাবে নির্মিত হয়েছে যা তুষারপাত প্রতিরোধ করতে সক্ষম হবে। পাশাপাশি এই টানেলটি দেশের কৌশলগত দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ। এই টানেলটি দিয়ে ভারতীয় সেনাদের  সীমান্তে দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। কারণ এই টানেলের ফলে চিন সীমান্তের সঙ্গে দূরত্ব ১০ কিমি কমে যাবে। ফলে চিন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা  বাড়ার পাশাপাশি জওয়ানদের অস্ত্র নিয়ে যাওয়া আরও সহজ হয়ে উঠবে।

যার ফলে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক পরিকাঠামোও উন্নত হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের এই দীর্ঘতম টানেলটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই টানেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সূত্রের খবর, এই অত্যাধুনিক টালেনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৮২৫ কোটি টাকা। সবমিলিয়ে, এই টানেলটি দেশের দীর্ঘটম টানেল হিসেবে যেমন সুনাম অর্জন করেছে পাশাপাশি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত হল তা বলাই বাহুল্য।

Related Articles