প্রশংসা নাকি কটাক্ষ! মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা লিখে বিতর্কে অটোচালক
Praise or sarcasm! Auto driver in controversy by writing special message to women

Truth Of Bengal : বেঙ্গালুরুর একটি অটোর পিছনে মহিলাদের জন্য একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে, যা সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রে এসেছে। নেটিজেনরা হলুদ-সবুজ অটোর পিছনে ইংরেজিতে লেখা সেই বার্তাটি নিয়ে তীব্র আলোচনা করছেন। কেউ কেউ ইংরেজি লেখাটিকে ‘উগ্র নারীবাদ’ বলে অভিহিত করেছেন। কিন্তু সেই বার্তাটি কী?
some radical feminism on the roads of bangalore pic.twitter.com/EtnLk75t3A
— retired sports fan (@kreepkroop) September 30, 2024
একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা ছবি অনুসারে, অটোটির পিছনে লেখা হয়েছে, “চিকন হোন বা মোটা, শ্যামা বা ফর্সা, এমনকি আপনি কুমারী হোন বা না হোন, সমস্ত মহিলাদেরই সম্মান প্রাপ্য।” এই বার্তাটি নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর আলোড়ন দেখা গেছে। নেটিজেনদের একাংশ এই বিবৃতিকে নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে প্রশংসা করলেও, অনেকে এই বার্তাকে ‘উত্তেজক’ বলে মন্তব্য করেছেন। যে ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন, তিনি ক্যাপশনে লিখেছেন, “বেঙ্গালুরুর রাস্তায় দেখা উগ্র নারীবাদ।”
এক নেটিজেন লিখেছেন, “অটোর পিছনে লেখা বিভিন্ন বার্তার মধ্যে এই বার্তাটিই সবচেয়ে খারাপ।” অন্য একজন বলেছেন, “আজকের নারীবাদীদের অবস্থা এই পোস্ট দেখে ভালো করে বোঝা যায়।” তবে ওই পোস্টে অটো চালকের ‘উন্নত মানসিকতা’র প্রশংসা করেছেন অনেকে। এক নেটিজেনের মতে, “এটি উগ্র নারীবাদ নয়। হ্যাঁ, আমি একমত যে, ‘কুমারী বা না হোন’ এর পরিবর্তে ‘বিবাহিত বা অবিবাহিত’ লেখা যেতে পারে। অন্তত অটোচালক মহিলাদের সম্মান করছেন।”






