১৬বছরের দলিত কন্যাকে ‘অপহরণ-ধর্ষণ’! উত্তরপ্রদেশে ফের নারী নির্যাতনের অভিযোগ
16-year-old Dalit girl 'abduction-rape'! Complaints of violence against women again in Uttar Pradesh
Truth Of Bengal: উত্তরপ্রদেশে ১৬বছরের দলিত কন্যাকে ‘অপহরণ-ধর্ষণ’। অপহরণ-ধর্ষণের ঘটনায় বিজেপির রাজ্যে তুলকালাম। হাথরাসের স্মৃতি উস্কে ফের দলিত কন্যাকে নির্যাতন। একটি গাড়ির মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। নানা মহলের চাপে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি।
জানা যায়, রশিদ নামে ওই অভিযুক্ত নাবালিকার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে। গাড়িতেই তাকে ধর্ষণ করেছে সে এমনই অভিযোগ উঠেছে। সকাল ১০ টা নাগাদ ঘটনাটটি ঘটে। পুলিশ সূত্রে খবর, জাতি তুলে নির্যাতিতাকে গালাগালিও দেয় রশিদ। ধর্ষণের পর মেয়েটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।ঘটনার সময় নির্যাতিতার বাবা এবং মা কাজে গিয়েছিলেন।
ঘটনার সময় মেয়েটি রশিদের নাম দেখে নিয়েছিল আইডি কার্ডে। ঠাকুরদ্বারা পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা সে। পকসো আইনের এসসি/ এসটি অ্যাটরোসিটি প্রিভেনশন অ্যাক্টে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
একদিকে বাংলায় নারী নির্যাতন যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সেই নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগর থেকে ফরাক্কা, গুড়াপ, বিভিন্ন ঘটনায় ফাঁসির সাজা হয়েছে অপরাধীদরে। গতকালই আরজি করের ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদালত। তবে, বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্তরা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যায়। যদিও এই ঘটনায় প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তারা গোটা ঘটনাটি খতিয়ে দেখবে।






