দেশ

ব্যর্থ ক্লাউড সিডিং ট্রায়াল, ৪০০ ছাড়াল দিল্লির একিউআই

সিপিসিবির সমীর অ্যাপের সকাল ৭টার হিসেব অনুযায়ী, দিল্লিতে এদিন দূষণের মাত্রা ৩৭৭।

Truth Of Bengal: আবারও অত্যন্ত খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে রাজধানী দিল্লির দূষণের মাত্রা। রবিবার সকালে যেমন ঘন কুয়াশা দেখা যায়, তেমনি বেশ কম বায়ুর গতিবেগ। সেক্ষেত্রে সিপিবি মনে করছে যে ফের তোমার লাফিয়ে বাড়ছে দূষণ। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি অঞ্চলের অবস্থা খুবই শোচনীয়। সেখানে দূষণের মাত্রা ৪০০র আশেপাশে রয়েছে এবং তা নিয়ে বেড়েছে চিন্তা।

সিপিসিবির সমীর অ্যাপের সকাল ৭টার হিসেব অনুযায়ী, দিল্লিতে এদিন দূষণের মাত্রা ৩৭৭। শুক্র ও শনিতে সেটা ছিল ২১৮ ও ২৩৩। সুতরাং একেবারে ঝড়ের গতিতে বেড়েছে দূষণের মাত্রা, যা এক বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উত্তর দিল্লির ওয়াজিরপুর ও দক্ষিণ দিল্লির আরকে পুরমে। দূষণের মাত্রা সেখানে ৪০০ ছাড়িয়েছে। ৪৩২ ও ৪২৫ বলে খবর। বাকি অঞ্চলগুলিতে যে দূষণের মাত্রা, তা এরই কাছাকাছি।

উল্লেখ্য, দীপাবলীর পর থেকে খারাপ হয়েছে বাতাসের অবস্থা। বলা ভালো, পয়জেনাস হয়ে উঠেছে। নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফ থেকে ‘ক্লাউড সিডিং’এর ব্যবস্থা করা হয়েছিল। তবে মঙ্গলবারের ট্রায়ালে যে বৃষ্টি হয়, তা না হওয়ার সমান। তিনটি ট্রায়াল ব্যর্থ হয়। এর জন্য খরচ হয়েছে ১ কোটি টাকারও বেশি। কিন্তু সমস্যার তো সমাধান হয়নি। উল্টে আরো বেড়েছে দূষণের মাত্রা। যদি বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়। একে অপরকে আক্রমণ করে শাসক ও বিরোধী দল। এবার দেখার যে আগামীদিনে কীভাবে বিষয়টি সামাল দেওয়া হয় সরকারপক্ষের তরফ থেকে।

Related Articles