বড় ঘোষণা কেজরির! ২৫-এর নির্বাচনে একাই লড়বে আপ
no alliance in 2025 delhi assembly election says arvind kejriwal
Truth Of Bengal: বছর ঘুরলেই ২০২৫-এ দিল্লিতে বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা না করা হলেও ফেব্রুয়ারী মাসের আগে অর্থাৎ ২০২৫-এর একেবারে শুরুর দিকেই নির্বাচনের দিন ঘোষণ করতে পারে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতেই এবার বড় ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানান, ইন্ডিয়া জোটে নয়, একাই লড়বে আম আদমি পার্টি। তবে কেজরিওয়ালের এই ঘোষনার পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে ইন্ডিয়া জোট। কেজরিওয়ালের এই মন্তব্যকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে এই সিদ্ধান্ত এটাই প্রথমবার নয়, এর আগে ২০২৪-এর লোকসভা নির্বাচনে পঞ্জাবের সব কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কংগ্রেসের তরফ থেকে তখন জোট করতে চাওয়া হলেও সেই প্রস্তাবে আপ সুপ্রিমো সাড়া দেননি। সেই একই অবস্থা তৈরি হয় হরিয়ানাতে। আর এবার দিল্লিতেও কেজরিওয়াল সেই ‘একলাচলো’ নীতির উপরই ভরসা রাখলেন।






