দেশ

দলিত কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙলো নীতিশের পুলিশ

Nitish's police broke up the accused's house in the case of rape and murder of Dalit girl

Truth of Bengal: মডেল এ ‘বুলডোজার অ্যাকশন’ বিহারে। ১৪ বছরের এক দলিত কিশোরীকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল নীতিশ কুমারের পুলিশ। শুধু উত্তর প্রদেশ নয় বিজেপি শাসিত রাজ্যগুলির যে বুলডোজার অ্যাকশনে অনুপ্রাণিত তার প্রমাণ মিলল। অভিযুক্তের বাড়ি ভাঙ্গার পাশাপাশি ঘরের আসবাবপত্র তুলে নিয়ে যায় পুলিশ। দিন কয়েক আগে বিহারের মুজাফফরপুরে পারু থানায় এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে।

এই হত্যার ঘটনায় নাম উঠে আসে ওই গ্রামের বাসিন্দা সঞ্জয় রায় নামের এক ব্যক্তির। মূল অভিযুক্তকে গ্রেফতার করতে না পারলেও এই ঘটনায় মিথিলেশ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ দিন ছয়েক আগে বন্ধুদের সঙ্গে তাদের বাড়িতে আসে সঞ্জয় রায়। বলপূর্বক ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় সে। তারপরে  ধর্ষণ করে খুন করা হয় 14 বছর বয়সী ওই কিশোরীকে। এরপরই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় পুলিশে।

পুলিশ সূত্রে খবর অভিযুক্ত মিথিলেশ কুমার মূল অভিযুক্ত সঞ্জয় রায় কে পালিয়ে যেতে সাহায্য করেছিল।সঞ্জয়ের খোঁজ পেতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে বিহার পুলিশ। জায়গায় জায়গায় শুরু হয়েছে অভিযুক্তের খোঁজে তল্লাশি। আদালতের নির্দেশে সম্প্রতি অভিযুক্ত সঞ্জয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এর পর শনিবার যোগী প্রশাসনের ধাঁচে বুলডোজার চালিয়ে সঞ্জয়ের বাড়ি কার্যত ধুলিস্যাত করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের ধাঁচে পুলিশি অ্যাকশন বাহবা পেলেও নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

Related Articles