দেশ

একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যমৃত্যু! উত্তরপ্রদেশের মিরাটের ঘটনায় চাঞ্চল্য

Mysterious death of five members of the same family! Sensation in the incident in Meerut, Uttar Pradesh

Truth Of Bengal: একই পরিবারে পাঁচ সদস্যের রহস্যমৃত্যু। উত্তরপ্রদেশের মিরাটের ঘটনায় চাঞ্চল্য। খাটের বাক্স থেকে উদ্ধার হয় তিন শিশুর মৃতদেহ। বাড়ির মেঝে থেকে উদ্ধার হয় তিন শিশুর বাবা-মায়ের মৃতদেহ। বৃহস্পতিবার রাতে মিরাটের লিসাদি গেট থানা এলাকায় এই ঘটনা ঘটে ঘটে। উত্তর প্রদেশের পুলিশের তরফ থেকে এক প্রকার ফিল্মি কায়দায় একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাড়িতে বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় ছিল বলে পুলিশ জানায়। ওই পরিবারের কারোর কোন খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন তাদের আত্মীয়-স্বজনরা। তড়িঘড়ি আত্মীয়দের তরফ থেকে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়িটি তালা বন্ধ অবস্থায় থাকায় ছাদের দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ। ঘরে প্রবেশ করা মাত্রই দম্পতির নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ। দম্পতি দেহ উদ্ধারের পর দীর্ঘ সময় ধরে জলে তল্লাশি। দম্পতির তিন মেয়ের দেহ উদ্ধার হয় খাটের বাক্স থেকে। এই পাঁচজনকেই খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। একইসঙ্গে পুলিশ জানাচ্ছে পুরনো কোন শত্রুতার জেরে ঘটে থাকতে পারে এই ঘটনা।

ইতিমধ্যেই শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত। কিভাবে তালা বন্ধ অবস্থাতেও বাড়ির ভেতরে ঢুকে এই পাঁচজনকে খুন করা হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর মৃতদের পাঁচজনের মধ্যে একজনের পা বিছানার চাদর দিয়ে বেঁধে রাখা অবস্থায় ছিল। যা থেকে আরও বেশি করে স্পষ্ট হয় যে এই পাঁচজনকেই খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা সম্ভব হয়নি। তবে গোটা বিষয়ের তদন্তে নেমে আত্মীয় পরিজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related Articles