দেশবিনোদন

দেব মুখার্জির অনুপস্থিতিতে মুখার্জি পরিবারের দুর্গোৎসবে বিষণ্ণতা

উদ্বোধনের দিন কাজল-রানি ঐতিহ্যবাহী লালপাড় সাদা শাড়ি ও শোভন সাজে হাজির হন মণ্ডপে।

Truth Of Bengal: প্রত্যেক বছর যিনি হইহই করে চারদিক মাতিয়ে রাখেন, এই বছর তিনি আর নেই। তাই উৎসবের মাঝেও বিষণ্ণতা এনে দিয়েছে মুখার্জি পরিবারে। মুম্বইয়ে মুখার্জি পরিবারের ঐতিহ্যবাহী দুর্গোৎসবের উদ্বোধন করেন কাজল ও রানি মুখার্জি। গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবীবরণ সেরে আবাহন করলেন দুই তারকা-কন্যা। তবে এ বছর উৎসবের আবহে ভেসে উঠল গভীর শোকও। মার্চ মাসে প্রয়াত হয়েছেন কাকা দেব মুখার্জি। তাঁর অনুপস্থিতিতে আবেগে ভেসেছে গোটা পরিবার। উদ্বোধনের দিন কাজল-রানি ঐতিহ্যবাহী লালপাড় সাদা শাড়ি ও শোভন সাজে হাজির হন মণ্ডপে।(Deb Mukherjee)

আরও পড়ুনঃ থিমপুজো ও আলপনার জাদু, প্রবাসে বাঙালির শারদ উৎসব

পর্দা সরতেই দেখা গেল, বিশাল আকারের দেবীপ্রতিমার সামনে সাজানো গোলাপের পাপড়ি। দুই বোন ভক্তিভরে পাপড়ি ছড়িয়ে প্রণাম সারেন। মঞ্চের নীচে দাঁড়িয়ে ছিলেন প্রয়াত দেবর ছেলে পরিচালক অয়ন মুখার্জি। বাবার স্মরণে তাঁর চোখে জল। পরিবারের অবিবাহিত মেয়েরা এ বছর কালাশৌচে পুজোর আচার থেকে দূরে থাকলেও, সর্বাণী ও তনিশা প্রতিমার উদ্বোধন দেখে আবেগে ভেসে পড়েন।(Deb Mukherjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

মুখার্জি পরিবারের দুর্গোৎসব মানেই জাঁকজমক ও আড়ম্বর। আর তার নেপথ্যে ছিলেন দেব মুখোপাধ্যায়। পুজো, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ভোগ খাওয়ানো— সবই একা হাতে সামলাতেন তিনি। তাঁর না থাকায় উৎসবের মাঝেও শূন্যতা অনুভব করছেন কাজল, রানি, তনিশা ও অয়নসহ পরিবারের সকলে। তবে শোকের আবহ সত্ত্বেও পরিবারের সদস্যরা জানাচ্ছেন,  পুজোতে কোনও খামতি রাখবেন না। তানিশা মুখার্জি জানিয়েছেন, কাকা সব সময় চাইতেন দুর্গোৎসব যেন আরও বড় হয়ে উঠুক, আরও বেশি মানুষ যেন ভোগপ্রসাদ পান। সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে এ বছর  উৎসব চলাকালীন বহু মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করছে মুখার্জি পরিবার। মুম্বইয়ের অন্যতম আকর্ষণ এই মুখার্জি পরিবারের পুজো। প্রতি বছরের মতো এবারও বহু অনুরাগীর ভিড় জমেছে মণ্ডপে। কাজল-রানির একসঙ্গে আগমন, ঐতিহ্যবাহী সাজ ও আবেগঘন আবহে আরও বিশেষ হয়ে উঠল পুজোর সূচনা। তবে দেব মুখোপাধ্যায়ের অনুপস্থিতি উৎসবের মাঝেই এক অদৃশ্য শূন্যতা তৈরি করেছে তা বলাই যায়।(Deb Mukherjee)