বিহার বিধানসভা নির্বাচনের আগে ছট পুজোকে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ানোর প্রতিশ্রুতি মোদির
যদিও এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর তরফ থেকে আরও একটি বার্তা দেওয়া হয় সকলকে।
Truth Of Bengal: সামনেই বিধানসভা নির্বাচন বিহারে। প্রচারপর্ব জোরকদমে চলছে সকল দলের। তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে এলো বড় প্রতিশ্রুতি। কী সেই প্রতিশ্রুতি? তাঁর বক্তব্য, কেন্দ্রের তরফ থেকে কাজ করা হচ্ছে যাতে ছট পুজোকেও নিয়ে আসা যায় ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায়। শুধু তাই নয়, তিনি অভিনন্দন এবং কুর্নিশ জানান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কারণ দশমীর দিন তারা পূর্ণ করছে ১০০ বছর।(Bihar Election)
রবিবার ছিল ‘মন কি বাত’এর ১২৬তম পর্ব। সেখানে এই বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ছট পুজো প্রসঙ্গে তিনি বলেন, “ছট পুজো বিখ্যাত উৎসব বিহারের। সেটা এখন হয়ে উঠছে বিশ্বব্যাপী উৎসব।” এরপরই তিনি এই ব্যাপারে সুখবরটি দেন। নরেন্দ্র মোদি বলেন, “সেই কারণে কেন্দ্র কাজ করছে যাতে এই পুজোকে অন্তর্ভুক্ত করা যায় ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায়।”(Bihar Election)
আরএসএস নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আর কতদিন পরই আমরা উদযাপন করবো বিজয়া দশমী। তবে আরো একটি কারণে বিশেষ এবারের বিজয়া দশমী। এই দিনে ১০০ বছর পূর্ণ করবে আরএসএস তার প্রতিষ্ঠার। সংঘের আসল শক্তি হচ্ছে তাদের বিনা স্বার্থে সেবা করার মনোভাব এবং শৃঙ্খলার পাঠ। দেশের প্রতি প্রাণ নিবেদিত সংঘের অজস্র স্বেচ্ছাসেবকরা। আরএসএস দেশের মানুষের সেবা করে যাচ্ছে গত ১০০ বছর ধরে অক্লান্তভাবে। সেই কারনে স্বেচ্ছাসেবকরা উপস্থিত হয়ে যায় সেখানে যেখানে প্রাকৃতিক দুর্যোগ আসে।” যদিও এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর তরফ থেকে আরও একটি বার্তা দেওয়া হয় সকলকে। তিনি আবেদন জানিয়েছেন স্বদেশী পণ্য কেনার জন্যও।(Bihar Election)






