মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে জঙ্গি হামলা, চলল গুলি, আহত এক পুলিশকর্মী
Militant attack on Manipur CM's convoy, firing, one policeman injured

The Truth Of Bengal : মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে জঙ্গি হামলা। ঘটনাটি ঘটেছে সোমবার ইম্ফল থেকে জিরিবাম যাওয়ার পথে। ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই হামলায় মনিপুর পুলিশের একজন নিরাপত্তা কর্মী এবং একজন সিভিল চালক আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চলও ছড়িয়েছে এলাকার।
জানা যায়, ১০ ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয় NH 37 এর কাংপোকপি জেলার কোটলেনের কাছে কে সিনাম গ্রামে হঠাৎ কয়েকজন জঙ্গি অতর্কিত হামলা চালায়। আরে অতর্কিত হামলায় একজন সিভিল চালক আহত হয়েছেন। এই ভয়াবহ ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয় সিনিয়র পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী। এই ভয়াবহ দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে সম্পূর্ণ আক্রমণটি ক্যাপচার করা হয়েছে। ওই ভিডিওতে স্পষ্টভাবে শোনা যাচ্ছে গুলির শব্দ এবং আতঙ্কে স্থানীয়দের চিৎকারের শব্দ।
এরপর সিনিয়র পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে কয়েকটি খালি বুলেটের কেস এবং বাংকার উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান এই সমস্ত অবৈধ জিনিসপত্র গুলি জঙ্গিরা ব্যবহার করেছে। ওই এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত গত 6 জুন থেকে ওই অঞ্চলে ব্যাপক সহিংসতার পটভূমিতে অতর্কিত হামলার ঘটনা শুরু হয়েছে। ৬ই জুন সোইবাম শরৎকুমার সিং নামে একজন কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তার বয়স ৫৯। তিনি ছিলেন একজন মেইতি কৃষক। এরপর তার মৃতদেহ উদ্ধারের পর কয়েকটি সরকারি অফিস সহ প্রায় ৭০ টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় শত শত নাগরিক এলাকা ছেড়ে পালিয়ে যায়।






