বিশ্ববিদ্যালয়গুলিতে এবার বছরে দু’বার ভর্তির প্রস্তাব দিতে চলেছে UGC
UGC is going to offer admission to universities twice a year this year

The Truth Of Bengal : এবার বিদেশের আদলে বিশ্ববিদ্যালয়ে বিরাট পরিবর্তনের প্রস্তাব। দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে 2024-25 সাল থেকে বছরে দু’বার ভর্তির প্রস্তাব দেবে ইউজিসি। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের প্রধান জগদেশ কুমার বলেছেন, বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির নিয়মের সঙ্গে মেলে এমন নিয়ম কার্যকর হবে। জগদেশ কুমার আরাও জানিয়েছেন, ভারতের বিশ্ববিদ্যালয়গুলিকে শীঘ্রই বছরে দু’বার ভর্তির প্রস্তাব দেওয়া হবে। বিশ্বের অনেক দেশে নামি বিশ্ববিদ্যালয়ে বছরে দু’বার ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। তাতে অনেক সুবিধা আছে। পড়ুয়ারা সেক্ষেত্রে পছন্দের বিশ্বা বিদ্যালয় বেছে নিতে পারেন সহজে।
তেমন নিয়ম চালু হতে পারে ভারতে। ইউজিসি-র এই প্রস্তাব কার্যকর হলে 2024-25 সেশন থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে দ্বিবার্ষিক ভর্তির হতে প্রস্তাব দেওয়া হবে। সেশন দুটি হবে জুলাই-আগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে। বিশ্ববিদ্যালয়গুলিতে এই দ্বিবার্ষিক ভর্তির নিয়ম চালু হলে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের পদ্ধতির সঙ্গে মিলবে।
ভারতের উচ্চশিক্ষার মানোন্নয়ন নির্ধারণ করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। এই সংস্থার বেঁধে দেওয়া মাপকাঠিতে চলে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নিয়ম মেনে চলতে হয়। সেই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন উচ্চশিক্ষা ব্যবস্থায় এবার বিরাট পরিবর্তন আনতে চলেছে। তাদের প্রস্তাব বাস্তবায়িত হলে এবার থেকে বছরে দু’বার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। যা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে পারে।





