দেশ

Shootout: তেজস্বী যাদবের বাংলোর সামনে শ্যুটআউট! যুবককে লক্ষ্য করে চলল গুলি

খোদ বিহারের রাজধানী পাটনার  ভিভিআইপি এলাকাতেই এবার প্রকাশ্যে এক যুবককে লক্ষ্য করে চলল গুলি

Truth of Bengal: দিনের পর দিন বেড়েই চলেছে বন্দুকবাজের হামলার ঘটনা। খোদ বিহারের রাজধানী পাটনার  ভিভিআইপি এলাকাতেই এবার প্রকাশ্যে এক যুবককে লক্ষ্য করে চলল গুলি (Shootout)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সেখানে  দুষ্কৃতীদের লক্ষ্য ছিল রাহুল নামে এক যুবক। তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালানো হয়। শুধু তাই নয় হামলার পর তারা রাহুলের কাছ থেকে ৪০০ টাকাও ছিনিয়ে নেয়। তবে এই ঘটনার পর অল্পের জন্য প্রাণে বেঁচে যান রাহুল নামে যুবকটি। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বলা বাহুল্য, বৃহস্পতিবার  এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে মন্ত্রী অশোক চৌধুরীর সরকারি বাসভবনের একেবারে সামনে। আর পাশেই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র, আরজেডি নেতা তেজস্বী যাদবের বাংলো।

[আরও পড়ুনঃ Indigo: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের]

ভিআইপি এলাকায় এই ঘটনার জেরে ছড়িয়েছে উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, দুই দুষ্কৃতী একটি বাইকে এসে রাহুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, তার কাছ থেকে ৪০০ টাকা ছিনিয়েও নেয় এবং এরপর দ্রুত পালিয়ে যায়। পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে, ঘটনার স্থান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পটনা পুলিশ। অন্যদিকে পাটনার নতুন এসপি হিসাবে কার্তিকেয় শর্মা দায়িত্ব গ্রহণ করছেন। তার ঠিক আগেই এমন এক ভয়াবহ ঘটনা প্রশাসনের উপর প্রশ্ন তুলে দিয়েছে। যেখানে মন্ত্রীর বাড়ির সামনেই গুলি করে খুন হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে (Shootout)।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য, বিগত কিছুদিনে পাটনা সহ বিহারের বিভিন্ন এলাকায় পরপর গুলি চালিয়ে খুনের ঘটনা ঘটেছে (Shootout)। গত সপ্তাহে, পাটনার আলমগঞ্জ থানা এলাকায় এক মহিলা ও তাঁর মেয়েকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আহত হন ওই মহিলার স্বামী। ১৩ জুন, দানাপুরের নিউ গোসাই টোলা গোলা রোডে শ্রাবণ কুমার নামে এক যুবককে বাড়ির সামনেই গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতিটি ঘটনাতেই হামলাকারীরা ছিল অজ্ঞাত পরিচয়ের এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। নীতীশ কুমারের প্রশাসনকে নিশানা করে বিরোধীরা প্রশ্ন তুলছে, যেখানে মন্ত্রীর বাড়ির সামনেই মানুষকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, সেখানে গোটা রাজ্য কতটা নিরাপদ?

Related Articles