দেশ

বিপদ বাড়ল কেজরির, ইডিকে আইনি প্রক্রিয়ার অনুমতি উপরাজ্যপালের

Kejri's danger increases, Lt. Governor's permission for legal process in ED

Truth Of Bengal: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ফের বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। ইডিকে তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।

আপ-এর বক্তব্য, দু বছর ধরে তদন্ত চলছে। ৫০০ জনকে হেনস্থা করা হয়েছে। ৫০ হাজার পাতার নথি ফাইল করা হয়েছে, ২৫০ টা রেড করা হয়েছে । তারপরেও এক পয়সা উদ্ধার হয়নি। বিজেপির আসল উদ্দেশ্য অরবিন্দ কেজরিওয়াল সহ আপ-কে মুছে ফেলা। আপের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, অনুমোদনের বিষয়টি মিথ্যা। পাশাপাশি উপরাজ্যপালের অনুমোদনপত্র প্রকাশ্যে আনার দাবি তোলা হয়েছে।

আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। এরপর নির্দেশ মতো তদন্ত প্রক্রিয়া চালাতে দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। শনিবার সেই অনুমোদন মিলেছে।

প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। মাস দেড়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার পুরোপুরি এই মামলা থেকেই মুক্তি চান আপ সুপ্রিমো। সেই স্বস্তি পাননি আপ নেতা। এবার উপরাজ্যপালের আইনি প্রক্রিয়া চালানোর অনুমতির পর বিপদ আরও বাড়ল।

Related Articles