দেশ

অর্থমন্ত্রীর টানা নবম বাজেট পেশ, পাখির চোখ এবার ‘যুব শক্তি’

এই বাজেট মূলত তরুণ প্রজন্মের ক্ষমতায়নের ওপর ভিত্তি করে তৈরি।

Truth Of Bengal: রবিবার সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর টানা নবম বাজেট পেশ। এবারের বাজেটের অভিমুখ নির্ধারণে ‘যুব শক্তি’কে মূল চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, এই বাজেট মূলত তরুণ প্রজন্মের ক্ষমতায়নের ওপর ভিত্তি করে তৈরি। তিনি উল্লেখ করেন, তিনটি বিশেষ ‘কর্তব্য’ বা মূল দর্শনের অনুপ্রেরণায় এবারের আর্থিক রূপরেখা সাজানো হয়েছে। দেশের অর্থনীতিকে মজবুত করতে এবং উন্নয়নের সুফল প্রতিটি স্তরে পৌঁছে দিতে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “ভারতীয় অর্থনীতিতে এখন স্থিতি এসেছে। আমাদের সরকার নানা রকম সামাজিক প্রকল্প গ্রহণ করেছে। আমরা বেশকিছু উন্নত পরিবর্তন এনেছি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষির উন্নতি বেড়েছে। ভারতীয় অর্থনীতি ৭শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

টানা নয়বার বাজেট পেশ করার মাধ্যমে নির্মলা সীতারমণ এক অনন্য নজির গড়লেন। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট সাজানো হয়েছে বলে জানান তিনি।

Related Articles