দেশ

Terror Infiltration: সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢুকল তিন জইশ জঙ্গি, তল্লাশিতে সেনা ও পুলিশ বাহিনী

বৃহস্পতিবারই সেনার সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। সেনা সূত্রে খবর, নিহত জঙ্গি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল।

Truth of Bengal: সীমান্ত পেরিয়ে ফের ভারতে ঢুকে পড়েছে কয়েকজন জঙ্গি। আন্তর্জাতিক সীমানা ডিঙিয়ে প্রবেশ করা তিন জইশ জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। শুক্রবার সকাল থেকেই ফের এই তল্লাশি অভিযান শুরু হয়। বৃহস্পতিবারই সেনার সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। সেনা সূত্রে খবর, নিহত জঙ্গি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। তার নাম হায়দর ওরফে মৌলবি (Terror Infiltration)।

আরও পড়ুনঃ Guptipara Chariot: ২৮৫ বছরে গুপ্তিপাড়ার রথ, ঐতিহ্য বহন করছে ভান্ডারা লুঠ ও ভক্তি

কাঠুয়ায় আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের জন্য বসন্তগড়ের জঙ্গলকে সম্প্রতি ব্যবহার করছে জঙ্গিরা। বৃহস্পতিবারও তারা ওই পথেই ভারতে অনুপ্রবেশ করেছিল বলে স্থানীয় সূত্রের দাবি। জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ামাত্রই সেখানে অভিযানে নামে সেনা এবং পুলিশ। এরপরই কারুর নালাতে লুকিয়ে পড়ে জঙ্গিরা। সেখান থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। সংবাদ সংস্থা সূত্রের খবর, একজন জঙ্গিকে নিকেশ করলেও, বাকি তিন জঙ্গি বসন্তগড়ের জঙ্গলে গা-ঢাকা দিয়েছে। জঙ্গিদের খোঁজে ড্রোন, স্নিফার ডগ কাজে লাগানো হয়েছে। বৃহস্পতিবার বসন্তগড়ের বিহালি এলাকায় সেনা এবং পুলিশের যৌথবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক পাক জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রের খবর (Terror Infiltration)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, তাদের গতিবিধি যাতে ধরা না পড়ে, তার জন্য জঙ্গিরা পাহাড়ি রাস্তা এবং জঙ্গল পেরিয়ে বসন্তগড়ে ঢুকেছিল। সন্দেহ করা হচ্ছে, জঙ্গিদের অনুপ্রবেশে সহযোগিতা করেছিলেন স্থানীয়দের কেউ, যাঁরা ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ হিসাবে জঙ্গিদের হয়ে কাজ করেন। সম্প্রতি পাঁচ জন ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’কে গ্রেফতার করেছে সেনা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার পরে অনেক ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’কে গ্রেফতার করা হয়েছে (Terror Infiltration)।

Related Articles