Kuldeep Yadav: ইংল্যান্ড সিরিজ জিততে গেলে ভারতকে কুলদীপকে খেলানো উচিত : মাইকেল ক্লার্ক
Former Australia captain Michael Clarke urges India to include Kuldeep Yadav in the playing XI for the England Test series.
Truth Of Bengal: এই মুহূর্তে টিম ইন্ডিয়া ব্যস্ত রয়েছে তাদের ইংল্যান্ড সফরে। ইতিমধ্যেই পাঁচ টেস্টের সিরিজের একটি ম্যাচ হয়ে গিয়েছে। হেডিংলেতে সেই টেস্টে শুভমনের দল বেন স্টোকস-জো রুটদের কাছে পরাজিত হয়েছে(Kuldeep Yadav)। এরপরই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে স্পিনার কুলদীপ যাদবকে খেলানোর অনুরোধ ভারতীয় দলের কর্তাদের কাছে জানান প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
[আরও পড়ুন: Terror Infiltration: সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢুকল তিন জইশ জঙ্গি, তল্লাশিতে সেনা ও পুলিশ বাহিনী]
কুলদীপকে খেলানোর ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে এক অনুষ্ঠানে ক্লার্ক বলেন, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত এর পরের টেস্ট ম্যাচগুলিতে অবশ্যই দলের প্রথম একাদশে স্পিনার কুলদীপ যাদবকে খেলানো উচিত। এবং তার জন্য কোনও চিন্তা-ভাবনারই প্রয়োজন নেই(Kuldeep Yadav)। আমার মনে হয়, ইংল্যান্ডে পিচের যে চরিত্র, তাতে কুলদীপের সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে।’
FB link: https://www.facebook.com/truthofbengal
কুলদীপকে খেলানোর ব্যাপারে ক্লার্ক আরও বলেন, ‘আমি সাধারণত বোলিংয়ের বিভিন্ন বিষয়ের ওপর কথা বলতে গিয়ে সাধারণত কারও বিপক্ষে কঠিন মনোভাব পোষণ করি না। শুধু এইটুকু বলতে পারি, কুলদীপকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টেও যদি দলে রাখতেন তাহলে ও হয়ত অন্যদের থেকে অনেক বেশি কিছু দিতে পারত। কেননা কুলদীপের উইকেট শিকারের যে প্রবণতা রয়েছে, তা ভারত ওকে হেডিংলেতে দলে না রেখে ভুল করেছে।’(Kuldeep Yadav)
শুধু কুলদীপই নন, প্রথম টেস্টে বুমরা বল হাতে জ্বলে উঠলেও, বাকিরা তাঁকে কেউ সেইভাবে সাহায্য করতে পারেননি বলে অনেক বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনা করেছেন। এই বিষয়ে ক্লার্ক জানান, ‘বুমরা প্রথম ইনিংসে বল হাতে দুরন্ত ছন্দে থেকে পাঁচ উইকেট ঝুলিতে পুড়লেও, দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি। তাঁর কারণ হল, ভারতীয় দলের বাকি যে সমস্ত বোলার ছিলেন, যেমন মহম্মদ সিরাজ থেকে শুরু করে প্রসিদ্ধ কৃষ্ণা তাঁরা কেউ এই ম্যাচের চাপটা সহ্য করতে পারেননি। অনেক বেশি লুজ বল ব্যবহার করেছেন। ওদের আরও বেশি উইকেট কিভাবে পাওয়া যায়, তার কারণও খুঁজে বের করতে হবে। না হলে কিন্তু ভারতকে এই সিরিজে যথেষ্ট বেগ পেতে হতে পারে।’






