Journalist Death: ১০ দিন নিখোঁজ থাকার পর মিলল সাংবাদিক রাজীব প্রতাপের দেহ
ইনিশিয়াল ইনভেস্টিগেশনের পর পুলিশের অনুমান দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি এবং লেকে পড়ে যায় গতির নিয়ন্ত্রণ না করতে পেরে।
Truth of Bengal: গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন উত্তরাখণ্ডের সাংবাদিক রাজীব প্রতাপ। চলতি মাসের ১৯ তারিখ তাঁর গাড়ি উদ্ধার হয়েছিল। রবিবার পাওয়া গেল তাঁর মৃতদেহ। ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশের তরফ থেকে ঘটনা প্রসঙ্গে অবস্থান জানানো হয়েছে। তবে মৃত সাংবাদিকের পরিবার এটিকে দুর্ঘটনা মনে করছেন না। তাঁদের মতে, ষড়যন্ত্রের শিকার হয়েছেন রাজীব (Journalist Death)।
ইনিশিয়াল ইনভেস্টিগেশনের পর পুলিশের অনুমান দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি এবং লেকে পড়ে যায় গতির নিয়ন্ত্রণ না করতে পেরে। পুলিশ সুপার সারিতা দোভালের বক্তব্য, দেহ সম্ভবত ভেসে গিয়েছিল গাড়িটি নদীতে পড়ার পর। যদিও এটিকে দুর্ঘটনা বলে মানতে চান না রাজীবের পরিবার। স্ত্রী মুসকান জানিয়েছেন যে রাজীবের সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল ১৮ তারিখে রাত ১১টা নাগাদ এবং তিনি চিন্তিত ছিলেন তাঁর ইউটিউব চ্যানেল ‘দিল্লি উত্তরাখণ্ড লাইভ’এ কিছুদিন আগে একটি খবর প্রকাশের পরে। রাজিব পত্নী আরও জানিয়েছেন যে স্কুল ও হাসপাতাল নিয়ে রিপোর্ট করার পর অনেকেই তাঁকে ভয় দেখাচ্ছিলেন ভিডিও ডিলিট করার জন্য। এমনকি হুমকি দেওয়া হয় হত্যারও এবং তিনি নিশ্চিত যে রাজিব শুধু গাড়ি নিয়ে লেকে গড়িয়ে পড়েননি রাস্তা থেকে (Journalist Death)।
পুলিশের বক্তব্য, মৃত্যু নিয়ে অভিযোগ তুলেছেন রাজীবের পরিবার। তবে প্রকৃত কারণ কি, তা নিশ্চিত করার জন্য তদন্তকারীদের তরফ থেকে অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের। এসপি জানিয়েছেন যে গাড়ি লেকে গড়িয়ে পড়ার কয়েক মিনিট আগে গাড়িতে একা বসে থাকতে দেখা গিয়েছে রাজীবকে এক সিসিটিভি ফুটেজে (Journalist Death)।






