অশ্লীল ভিডিয়োর অনুকরণের জন্য স্ত্রী-কে চাপ! করুণ পরিণতি স্বামীর…
অভিযোগ, অশান্তির জেরে ৫০ বছরের স্বামীকে মুগুর ছুড়ে খুন করছেন স্ত্রী।
Truth Of Bengal: স্বামীর অবাক দাবি মানতে মানতে ক্লান্ত স্ত্রীর ভয়ঙ্কর সিদ্ধান্ত! অভিযোগ, অশান্তির জেরে ৫০ বছরের স্বামীকে মুগুর ছুড়ে খুন করছেন স্ত্রী। কর্নাটকের কপ্পালের ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৫০। অশান্তির সময় স্বামী রমেশকে লক্ষ্য করে স্ত্রী মহাদেবী একটি মুগুর ছোড়েন। আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান রমেশ। পরে প্রাণ হারান।
এই ঘটনায় প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার রাতে দম্পতির বাড়িতে ঝগড়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে রমেশকে আক্রমণ করেন তাঁর স্ত্রী।
তদন্তের শুরুতে অনুমান করা হচ্ছিল টাকা দিতে না পারায় স্বামীকে খুন করা হয়েছে। কিন্তু পরে আরও তথ্য উঠে আশে। জানা গিয়েছে, প্রায় সময় স্ত্রীকে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে অনুকরণ করতে চাপ দিত রমেশ। এই নিয়েই চলত অশান্তি।
আর্থিক সমস্যার সঙ্গে এই হয়রানির অভিযোগ তুলেছে স্ত্রী। এসব আর সহ্য করতে না পেরে স্বামীকে মারার কথা স্বীকার করেছেন মহাদেবী। এই পুরো ঘটনায় একটয়ি মামলা দায়ের করে মহাদেবীকে হেফাজতে নিয়েছে পুলিশ।






