দেশ

India to Launch 52 Military Satellites: চিন-পাকিস্তানের গতিবিধিতে নজরদারি, মহাকাশে ৫২ সামরিক উপগ্রহ পাঠাবে ভারত

চিন ও পাকিস্তানের গতিবিধির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে এবার ভারত মহাকাশে ৫২টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

Truth of Bengal: মহাকাশ গবেষণায় ভারত বিশ্বে আজ প্রথম সারির দেশ। নাসার সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে ইসরো। এর আগে সফল ভাবে চন্দ্রাভিযান করেছে। বিশ্বের অন্য দেশ যা পারেনি তা করে দেখিয়েছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে ভারত সফল ভাবে নামাতে পেরেছিল চন্দ্রযান। এই কৃতিত্ব ভারত ছাড়া আর কোনও দেশের নেই। এবার মহাকাশের মাধ্যমে প্রতিরক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। চিন ও পাকিস্তানের গতিবিধির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে এবার ভারত মহাকাশে ৫২টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে এই প্রকল্পে অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৃহৎ প্রকল্পের আনুমানিক খরচ পড়বে ২৬,৯৬৮ কোটি টাকা (India to Launch 52 Military Satellites)।

আরও পড়ুনঃ Malda: সোশ্যাল মিডিয়ায় খোঁজ মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের, বাংলাদেশে আটকে যুবক  

মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোয় ইসরো এখন উল্লেখযোগ্য কাজ করছে। এখনও পর্যন্ত ইসরো ১২৭টি ভারতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এরমধ্যে বেসরকারি কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা তৈরি স্যাটেলাইটও আছে। এমন ২২টি স্যাটেলাইট লো আর্থ অরবিটে এবং ২৯টি জিওসিনক্রোনাস আর্থ অরবিটে অবস্থিত। এবার চিন ও পাকিস্তানের গতিবিধির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে মহাকাশকে ভরসা করছে ভারত। ৫২টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাস নাগাদ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। ২০২৯ সালের মধ্যে ৫২টি স্যাটেলাইট পৃথিবীর লো-অরবিটে স্থাপন করা হবে (India to Launch 52 Military Satellites)।

৫২টি স্যাটেলাইটের মধ্যে ২১টি তৈরি করবে ইসরো। বাকি ৩১টি স্যাটেলাইট তৈরির বরাত পেয়েছে তিনটি বেসরকারি সংস্থা। অত্যাধুনিক এই স্যাটেলাইট চিন ও পাকিস্তানের পাশাপাশি ভারত মহাসাগরের একটি বড় অংশে সর্বদা নজরদারি চালাবে। সামরিকক্ষেত্রে আরও প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য ভারত এই মিশনে নামছে। মহাকাশে যে স্যাটেলাইটগুলি পাঠানো হবে, সেগুলি অল্প সময়ের মধ্যে কোনও নির্দিষ্ট স্থানের একাধিক ছবি যেমন পাঠাবে, তেমনই সেই সব ছবির মানও আগের চেয়ে আরও উন্নত হবে। এই স্যাটেলাইট ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে। অপারেশন সিঁদুরের পর সামরিকক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (India to Launch 52 Military Satellites)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

আগামীদিনে দেশ যাতে আরও শক্তপোক্ত অবস্থানে থাকে তার জন্য এই পদক্ষেপ করতে চলেছে দেশ। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় পাক সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য কার্টোস্যাটের মতো দেশীয় স্যাটেলাইট এবং বিদেশি বাণিজ্যিক উপগ্রহ ব্যবহার করেছিল ভারত। চিন ও পাকিস্তানের গতিবিধির ওপর এখন থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালাতে মহাকাশে ৫২টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বলেন, ‘আমাদের সম্ভাব্য হুমকিগুলি যখন শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে থাকে তখন তাদের শনাক্ত এবং ট্র্যাক করতে হবে (India to Launch 52 Military Satellites)।’

Related Articles