দেশ

India Pakistan: গৌতমের নির্দেশেই সলমনদের সঙ্গে হাত মেলালননি সূর্যরা

এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন সূর্যকুমারকে জিজ্ঞাসা করা হয়, কেন আপনারা করমর্দন করলেন না পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে।

Truth of Bengal: চলতি বছরের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত ৭ উইকেটের বিনিময়ে পরাজিত করল পাকিস্তানকে। কিন্তু ম্যাচ শেষে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা হল ভারতীয় দলের ক্রিকেটারা কেন সৌজন্যতা দেখিয়ে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এর পাশাপাশি পাক খেলোয়াড়দের ড্রেসিংরুমের দরজাও কেন বন্ধ ছিল তা নিয়েও সমালোচনার ঝড় ওঠে (India Pakistan)।

এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন সূর্যকুমারকে জিজ্ঞাসা করা হয়, কেন আপনারা করমর্দন করলেন না পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারতীয় অধিনায়ক স্কাই জানান, ‘আপনারা সকলেই জানেন যে বিগত বেশ কয়েক মাস আগে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশারনে নৃশংস জঙ্গি হামলার ঘনা ঘটেছিল। যে ঘটনায় মৃত্যু হয়েছিল নিরীহ পর্যটকদের। যা অত্যন্ত নিন্দানীয় একটি ঘটনা। এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা চেয়েছিলাম পাকিস্তানকে একটা কড়া বার্তা দেওয়ার। সেটাই করা হয়েছে (India Pakistan)।’

আরও পড়ুনঃ বঙ্গে এখনও বর্ষার দাপট, কলকাতায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা 

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ম্যাচ শেষে প্রতিপক্ষ পাক ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা যে সৌজন্যতা দেখিয়ে করমর্দন করেননি তাঁর নেপথ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। তিনিই নাকি ভারতীয় খেলোয়াড়দের প্রতিপক্ষ পাক ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ শেষে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। এমনকি ম্যাচ শেষে যাতে সূর্য-হার্দিকরা প্রতিপক্ষ খেলোয়াড় সলমন-ফকর-শাহিন শা আফ্রিদির সঙ্গে কোনওরকম কথাও না বলেন, তাঁরও নির্দেশ দিয়েছিলেন গৌতি।

এদিকে ম্যাচের আগেই সলমন-ফকরদের ‘বয়কট’ করার খবর ভারতীয় দলের ড্রেসিংরুমে ছড়িয়ে পড়তেই সেই বিষয়ে ম্যাচের আগে সূর্যকুমার যাদব দলের কোচ গৌতম গম্ভীরের কাছে এই বিষয়ে জানতে চাইলে, তিনি নাকি তাঁদের নির্দেশ দিয়েছিলেন, ‘এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে খেলায় মন দাও। তোমার কাজ সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে তা দেখা নয়, মাঠে গিয়ে লড়াই করা। তোমরা কি ভুলে গিয়েছ, পহেলগাঁওতে কি ঘটনা ঘটেছিল? এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচটা জিতে এস (India Pakistan)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এরপর এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে কোচ গৌতম গম্ভীর জানান, ‘অবশ্যই এই ম্যাচে আমাদের জয় দরকার ছিল। তবে এখনানেই শেষ নয়, টুর্নামেন্টের অনেক ম্যাচ বাকি আছে। তবে এই ম্যাচটাতে জয় পহেলগাঁওতে নিহতদের পাশাপাশি উৎসর্গ করতে চাই ভারতীয় সেনাবাহিনীর সেই বীর জওয়ানদের। যাঁরা ‘অপারেশন সিন্দুর’-এ সফলভাবে পরিচালনা করেছিলেন (India Pakistan)।’

Related Articles