কলকাতারাজ্যের খবর

বঙ্গে এখনও বর্ষার দাপট, কলকাতায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা 

বঙ্গে বৃষ্টির খেলা চলছে অহরহ। কিছুদিন রোদের দেখা মিললেও সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে।

Truth Of Bengal: কখনও রোদ কখনও বা মেঘলা আকাশ। তার সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট আর বিক্ষিপ্ত বৃষ্টি। এইভাবেই চলছে ভাদ্র মাসের আবহাওয়া। দেশের বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু বঙ্গে বৃষ্টির খেলা চলছে অহরহ। কিছুদিন রোদের দেখা মিললেও সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছ। কলকাতায় বজ্র-বিদ্যুতসহ বৃষ্টির এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশকিছুদিন তা চলবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ-ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ দেখা দেয়। তা এখন তেলেঙ্গানার দিকে অবস্থান করছে। আবার, উত্তর-পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি সক্রিয় আছে একটি অক্ষরেখা। তাই, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে।

Related Articles