দেশ

দক্ষিণ ভারতে বেড়াতে গেলে এবার চাপা যাবে বেসরকারি ট্রেনে! কবে, কোন রাজ্যে শুরু হচ্ছে জানেন কি?

If you travel to South India, you will be pressed by private trains! Do you know when, which state is starting?

The Truth Of Bengal, Mou Basu :  সব ঠিকঠাক চললে আগামী জুন মাস থেকেই বেসরকারি ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। ৪ জুন তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করবে বেসরকারি ট্রেন। ভারতীয় রেলের ভারত গৌরব যাত্রা প্রকল্পের অধীনে এসআরএমপিআর গ্লোবাল রেলওয়েজ প্রাইভেট লিমিটেড ও প্রিন্সি ওয়ার্ল্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড যৌথ ভাবে মিলে এই বেসরকারি ট্রেন পরিষেবা চালু করতে চলেছে।

কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে বেসরকারি ট্রেন পৌঁছোবে গোয়ায়। যাত্রা পথে পড়বে মুম্বই ও অযোধ্যা। যাত্রীরা কোল্লাম, তিরুবনন্তপুরম, এর্নাকুলাম, কোট্টায়াম, ত্রিচুর, কান্নুর, কোঝিকোড়, কাসারগড় থেকে ট্রেনে চাপতে পারবেন।

বেসরকারি ট্রেনে ২টি স্লিপার ক্লাস কোচ, ১১টি থার্ড ক্লাস এসি, ২টি সেকেন্ড ক্লাস এসি কোচ থাকবে। ৭৫০ জন যাত্রী চাপতে পারবেন এই বেসরকারি ট্রেনে। মেডিক্যাল স্টাফ-সহ ৬০ জন কর্মী থাকবেন বেসরকারি ট্রেনে। ট্রেনে যাত্রীরা খাবার, জিপিএস ট্র্যাকিং আর ওয়াইফাইয়ের সুবিধা পাবেন। ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে অভিজাত হোটেল, খাবার ও সাইটসিয়িং দেখার সুযোগ। নন এসি স্লিপার কোচে ৪ দিনে তিরুবনন্তপুরম থেকে গোয়া বেড়ানোর খরচ ১৩,৯৯৯ টাকা থেকে শুরু। ৩ টায়ার এসি ও ২ টায়ার এসি কোচেও ভাড়া সেই অনুযায়ী হবে। মুম্বই বেড়ানোর খরচ থাকবে ১৫,০৫০-১৮,৮২৫ টাকার মধ্যে। ৮ দিনের অযোধ্যার প্যাকেজের খরচ ৩০,৫৫০ টাকা। এই ট্যুরে অযোধ্যা ছাড়াও বারাণসী ও প্রয়াগরাজেও বেড়াতে যাওয়া যাবে। ৫ বছরের শিশুর কোনো খরচ লাগবে না। ৫-১০ বছর বয়সি শিশুদের অর্ধেক ভাড়া লাগবে।

Related Articles