দেশ
Trending

তাজমহলের আকর্ষণ বাড়াতে নয়া চমক, উত্তরপ্রদেশ সরকারের উদ্যোগে চালু হল হট এয়ার বেলুন

Hot air balloon was launched as an initiative of Uttar Pradesh government

The Truth Of Bengal : সাদা মার্বেল পাথরের তৈরি বিশ্বের অষ্টম আশ্চর্যের ইমারত হল তাজমহল। এবার তাজমহলকে পাখির চোখে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। হট বেলুনের নাম ভ্রমনপিপাসুরা প্রত্যেকেই প্রায় শুনেছেন। যে বেলুন নিজেও হাওয়ায় ভাসে এবং পর্যটকদেরও হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায়। ইতিমধ্যেই আগ্রায় শুরু হয়েছে এই হট এয়ার বেলুনে চড়ে সাফারি। আগ্রার কুবেরপুর এলাকা থেকে পরীক্ষামূলক  ভাবে প্রথমে ওড়ানো হয় হট এয়ার বেলুন। এটা তাজমহলকে অন্যভাবে দেখার সুযোগ করে দিচ্ছে পর্যটকদের।

উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে চালু করা হয়েছে এই উড়ন্ত বেলুন। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় উপচে পড়ছে ভক্ত সমাগম, সেই কারণেই এবার পর্যটনে বিশেষ গুরুত্ব দিয়ে উত্তর প্রদেশ সরকারের এই নতুন উদ্যোগ।  এই বেলুনে যাত্রী সংখ্যা ৬ জন। বেলুনে করে তাজমহল দর্শন করতে চাইলে পর্যটকদের মাথাপিছু দিতে হবে ১৩,৫০০ টাকা। ভারতের একাধিক পর্যটনকেন্দ্র যেমন সিমলা, কুলু, স্পিটি ভ্যালি, রাজস্থানের উদয়পুর জয়পুর সহ একাধিক জায়গায় হট এয়ার বেলুনে করে সাফারি করার সুযোগ মিললেও, আগ্রাই এই প্রথম চালু হল হট এয়ার বেলুন সাফারি।

এই গরম হাওয়ার বেলুন ৫০০০ ফুট উচ্চতায় আপনাকে উড়িয়ে নিয়ে যেতে সক্ষম। আগ্রা ডিফেন্স জোন হওয়ায় আগ্রাতে এই বেলুন ২০০০ ফুট পর্যন্ত উচ্চতায় পর্যটকদের নিয়ে উড়ে যাবে। এই বেলুনের মধ্যে আছে একটি বিশাল ঝুড়ি। এই ঝুড়ি বেলুনের উপর অংশের সঙ্গে লাইনলের দড়ি দিয়ে যুক্ত।  ঝুড়ির মধ্যে রয়েছে বসার সিট। এই সিটে বসেই নিচের দিকে তাকিয়ে দেখতে পাওয়া যাবে তাজমহলের অপূর্ব সৌন্দর্য। উপর থেকে তাজমহলকে দেখতে হয়তো খুদ্র বলে মনে হবে, তবে সেই অভিজ্ঞতাও অবিস্মরণীয় হবে বলেই পর্যটকরা মনে করেছেন। ২০২৪ সালের তাজ মহোৎসব শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে। এই তাজ মহোৎসবকে কেন্দ্র করে পর্যটকদের আকৃষ্ট করতেই এই হট এয়ার বেলুন সাফারি চালু করা হয়েছে চলতি বছরে।

 

FREE ACCESS

Related Articles