আগামী ২দিন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বেঙ্গালুরুতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে : মৌসম ভবন
Heavy rain likely in Bengaluru for the next 2 days, thundershowers likely: Mausam Bhavan

The Truth Of Bengal : মার্চ-এপ্রিলে ফুটিফাটা গরমে নাজেহাল হতে হয় কর্ণাটকের বাসিন্দাদের। পানীয় জল পেতে কার্যতঃ জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে। মে মাস পড়তেই শুরু হয়েছে হাইটেক সিটিতে বৃষ্টি। সেই দক্ষিণের রাজ্যে এবার তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।বেঙ্গালুরুর মৌসম ভবনের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হলুদ সতর্কতা জারি করার অর্থ গার্ডেনিংসিটিতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে।প্রতিবছর মে মাসে বেঙ্গালুরুতে ১২৮.৭ মিলিমিটার বৃষ্টি হয়। এবার স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা যে রয়েছে তা পূর্বাভাসে স্পষ্ট। এই পূর্বাভাস দেখে আবহাওয়াবিদরা মনে করছেন,আগামী ২দিন বিকেল ও সন্ধ্যার দিকে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে।
যার ফলে আগামী ২দিন সর্বোচ্চ তাপমাত্রা৩৫ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তথ্য বলছে,মাসের শুরুতে বেঙ্গালুরুর তাপমাত্রা ছিল ৩৮ডিগ্রি সেলসিয়াস,মঙ্গলবার একধাক্কায় সেই তাপমাত্রা নেমে আসে ৩৩.৮ডিগ্রি সেলসিয়াসে। তাই বৃষ্টিপাতের এই ধরা বজায় থাকলে তাপমাত্রা আরও নামবে বলে আশা আবহাওয়াবিদদের।






