বোমাতঙ্কের পরে গুলি, ওড়িশায় চলন্ত ট্রেনে হামলায় শুরু তদন্ত
Gunfire after bomb scare, investigation begins into attack on moving train in Odisha
Truth Of Bengal: ফের চলন্ত ট্রেনে হামলা। ট্রেন লক্ষ্য করে চললো গুলি। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ এই হামলা চালানো হয়েছে বলে রেল সূত্রে খবর। জানা যায়, এদিন সকালে দিল্লি থেকে পুরীর দিকে যাচ্ছিল নন্দনকানন এক্সপ্রেস। ওড়িশার ভদ্রক স্টেশনের কাছে ট্রেনটিকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়। যদিও এই হামলায় হতাহতের কোনো খবর মেলেনি। তবে স্বভাবতই আতঙ্কে রয়েছে যাত্রীরা।
ট্রেনের গার্ড মহেন্দ্র বেহেরা বলেন, তিনি দেখেন আচমকা এক ব্যক্তি ট্রেনের জানালা লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। জানা যায়, মোট ২ রাউন্ড গুলি ঘোলে এদিন। ট্রেনের গার্ডের মেমোর ভিত্তিতে তদন্ত শুরু করেছে রেলপুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। সকাল সাড়ে ১০ টা নাগাদ ট্রেনটি চেক করা হয় রেল কর্তৃপক্ষের তরফে।
বোমাতঙ্কের পরে গুলি হামলার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিমান আরও বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন ধরেই বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছিল। তারপর আসে ট্রেনের পালা। কে বা কারা এধরণের ভুয়ো খবর রটাচ্ছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।






