দেশ

বর্ষবরণে সূর্য নমস্কার করে বিশ্ব রেকর্ড গড়ল গুজরাট!

Guinness Book of World Record

The Truth of Bengal: নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের মুকুটে নতুন পালক। গণ ‘সূর্য নমস্কার’-এ করল রেকর্ড। নাম তুলল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। রাজ্যের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় করেছেন পোস্ট। ‘সূর্য নমস্কার’ ভারতীয় সংস্কৃতিতে বিশেষ তাৎপর্য বহন করে বলে জানিয়েছেন তিনি। নতুন বছরের শুরুতে নিজের রাজ্যের এই নজিরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে গুজরাটকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি অংশ নিয়েছিলেন এই সূর্য নমস্কারে। বিখ্যাত মোধেরা সূর্য মন্দির-সহ মোট ১০৮টি জায়গায় সূর্য নমস্কারের আয়োজন করা হয়েছিল। ৫১টি বিভাগের সূর্য নমস্কারে অংশ নিয়েছিলেন চার হাজারেরও বেশি মানুষ।

মোধেরায় হাজির ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তৈরি হয় নতুন রেকর্ড। একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের সূর্য নমস্কারের রেকর্ড এর আগে কোনওদিন ছিল না। প্রথমবার তৈরি হয়েছে এই রেকর্ড। ইতিমধ্যেই এই ঘটনাকে স্বীকৃতিও দেওয়া হয়েছে গিনেস বুকের পক্ষ থেকে। সূর্য নমস্কারের নজির গড়ে উচ্ছ্বসিত গুজরাটের সরকার।

Free Access

 

Related Articles