দেশ

জওয়ানদের পঙ্গু জীবন থেকে মুক্তি! বিশেষ উদ্যোগ এইমসের

Freedom from the crippled life of soldiers

The Truth of Bengal: যারা দেশের জন্য লড়াই করছেন। যারা দেশের নাগরিকদের সুরক্ষা দিতে প্রাণ বিসর্জন দেন। সেই সব বীর জওয়ানদের জন্য এবার উন্নতমানের চিকিৎসার কথা ভাবনা চিন্তা করেছে এইমস হাসপাতাল। লড়াই করতে গিয়ে জওয়ানদের হাত, পা, বা শরীরের কোনও কোনও অংশ থেকে বাদ চলে যায়। তারপর জওয়ানদের পঙ্গুত্বকে সঙ্গী করে জীবন-যাপন করতে হয়। এবার জওয়ানদের সেই পঙ্গু দশা থেকে মুক্তি দিতে কৃত্রিম অঙ্গ বানানোর সিদ্ধান্ত নিয়েছে এইমস হাসপাতাল। পঙ্গুত্বের যন্ত্রণা আর সইতে হবে না জওয়ানদের। পা না থাকলেও কৃত্রিম পা নিয়েও হাঁটতে পারবেন দেশের বীর জওয়ানরা।

এইমসের চিকিৎসক-গবেষকরা জানিয়েছেন প্রস্থেসিস যদি সঠিক হয় এবং আধুনিকমানের হয়, তাহলে পঙ্গুত্বের যন্ত্রণা সইতে হয় না। তবে চিকিৎসকরা জানিয়েছেন এক্ষেত্রে সাধারণ মানের কোন প্রস্থেসিস করা হচ্ছে না। উন্নতমানের‘এক্সোস্কেলিটাল প্রস্থেসিস’ করা হবে যা নতুন জীবন দেবে পঙ্গু হয়ে যাওয়া জওয়ানদের। তবে এখন প্রশ্ন হচ্ছে প্রস্থেসিস আসলে কি? প্রস্থেসিসের গঠন দু’রকমের হয়, এক্সোস্কেলিটাল ও এন্ডোস্কেলিটাল। এক্সোস্কেলিটালের ক্ষেত্রে বাইরের কাঠামো তৈরি করতে হয় যা শক্তপোক্ত হয়। এই কাঠামো এমনভাবে তৈরি হয় যা শরীরের সঙ্গে যোগ করলে শরীরের পেশির নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করতে পারে।

এইমসের ডাক্তাররা বলছেন, এইরকমই উন্নতমানের এক্সেস্কেলিটাল প্রস্থেসিস তৈরি করা হচ্ছে। সকেট, বডি, কন্ট্রোল সিস্টেম, জয়েন্ট ও টার্মিনাল ডিভাইস সবই আধুনিক মানের। শুধু অঙ্গহানি নয়, অস্টিওআর্থ্রাইটিস বা বাতের ব্যথাতেও অনেক সময় হাত বা পা অকেজো হয়ে যায়। সেক্ষেত্রে কাজ করবে এই এক্সোস্কেলিটাল প্রস্থেসিস।এই কাজে এইমসের চিকিৎসক গবেষকদের পাশাপাশি হাত মিলিয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। সবমিলিয়ে বীর জওয়ানদের পঙ্গু জীবন থেকে মুক্তি দিতে যে উদ্যোগ নিয়েছে এইমস তাতে খুশি সকল দেশবাসী।

Related Articles