গুয়াহাটিতে প্রাক্তন মন্ত্রীর মেয়ের আত্মহত্যা
Former minister's daughter commits suicide in Guwahati
Truth Of Bengal: অসমের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত ভৃগুকুমার ফুকনের মেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, রবিবার গুয়াহাটির খারঘুলি এলাকায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা উপাসনা ফুকন (২৮) তাঁর বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন।
তাঁকে তাৎক্ষণিকভাবে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রবিবার, যখন তাঁর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন, তখন তিনি বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। বাড়িতে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রাক্তন মন্ত্রী ভৃগু কুমার ফুকন মারা যান। অসমের কৃষিমন্ত্রী এবং অগপ সভাপতি অতুল বোরা এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আসাম আন্দোলনের বিশিষ্ট নেতা, প্রবীণ অগপ নেতা এবং অসমের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত ভৃগুকুমার ফুকনের কন্যা উপাসনা ফুকনের অকাল ও দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।’






