দু’লক্ষের পরিবর্তে ধর্ষণ মামলা থেকে উড়ে যাবে নাম! গ্রেফতার UP পুলিশ, দেখুন ভিডিয়ো
বুধবার রাতে আজমগড়ের মেহনাজপুরের বাসিন্দা ধনঞ্জয়কে চৌকি থেকেই হাতেনাতে ধরা হয়।
Truth Of Bengal: ধর্ষণের মামলায় অভিযুক্তের নাম হটাতে দু’লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও মহানগর থানার পেপার মিল পুলিশ চৌকির দারোগা ধনঞ্জয় সিং। তাঁকে গ্রেফতার করেছে অ্যান্টি করাপশন ব্যুরো। বুধবার রাতে আজমগড়ের মেহনাজপুরের বাসিন্দা ধনঞ্জয়কে চৌকি থেকেই হাতেনাতে ধরা হয়। তাকে পাকড়াও করার ভিডিয়ো সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে।
पहले रिश्वत फिर फजीहत…
लखनऊ महानगर थाना पेपर मिल पुलिस चौकी दरोगा जी लाखों की रिश्वत लेते धराएं! pic.twitter.com/liRFtF5r9B— Tushar Rai (@tusharcrai) October 29, 2025
ইন্সপেক্টর মহানগর অখিলেশ কুমার মিশ্র জানান, আলমবাগের ব্রিটিশ স্কুল অফ ল্যাঙ্গুয়েজের সঞ্চালক প্রতীক গুপ্তা ও তার পরিচিত রিয়াজের বিরুদ্ধে তাদের ব্যক্তিগত সেক্রেটারি সামূহিক ধর্ষণের অভিযোগ করেন। পীড়িতার দাবি, কফিতে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে তাঁর সঙ্গে অন্যায় করা হয় এবং অশ্লীল ভিডিয়ো তৈরি করে ব্ল্যাকমেইল করা হয়। যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়।
মহানগর পুলিশ প্রধান অভিযুক্ত প্রতীক গুপ্তাকে কানপুর থেকে গ্রেফতার করে। কানপুরের ফজলগঞ্জ দর্শনপুরওয়ার শ্যাম ভবনের বাসিন্দা প্রতীক বর্তমানে নিশাতগঞ্জের সাঁই ধাম অ্যাপার্টমেন্টে থাকেন। ঘটনাটি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বরের। পীড়িতা কয়েক বছর আগে প্রতীকের কোম্পানিতে সেক্রেটারি হিসেবে যোগ দেন। প্রথমে বেতন ছিল ৯ হাজার টাকা, পরে বাড়িয়ে ৩৫ হাজার করা হয়। ভিডিয়োর ভয়ে এক বছর চুপ থাকার পর তিনি অভিযোগ দায়ের করেন। মামলায় নিজের নাম হটাতে প্রতীকের ওপর ঘুষের চাপ দেন দারোগা ধনঞ্জয়। প্রতীক অ্যান্টি করাপশনে অভিযোগ করলে ফাঁদ পাতা হয়। টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে টিম অভিযান চালিয়ে ধনঞ্জয়কে গ্রেফতার করে। গ্রেফতারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর আগে ধনঞ্জয় বাংলা বাজার পুলিশ চৌকিতে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অলিগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়েছে।






