দেশ

এবার আদালতের তলব অরবিন্দ কেজরিওয়ালকে     

Court summon Arvind Kejriwal

The Truth of Bengal: এবার আদালতের তলব অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি মামলায় ইডির তলব এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ মার্চ কেজরিওয়ালকে ডেকে পাঠানো হয়েছে। কেজরিওয়াল পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয় ইডি। দিল্লির আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু আদালতের নির্দেশের আগেই বেশ কয়েকবার কেজরিকে তলব করে ইডি। কিন্তু আপের দাবি ছিল, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত।

আগামী ১৬ মার্চ এই মামলার শুনানি রয়েছে। তার পরে ইডির পদক্ষেপ করা উচিত। তার পরেই জানা যায়, শুনানির দিনই আদালতে হাজিরা দিতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে এর আগেও একবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন কেজরিওয়াল। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট আটবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে।

সেই মামলাতেই কেজরিকেও জেরা করতে চেয়েছে ইডি। কিন্তু শুরু থেকেই আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। ইডি তলবকে বেআইনি দাবি করেই পরপর আটবার সমন এড়িয়েছেন কেজরি। তবে অষ্টমবার তলব এড়ানোর পরে ইডিকে চিঠি লেখেন আপ সুপ্রিমো। পরিবর্তে কেন্দ্রীয় তদন্তকারীকে চিঠি লিখে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি। আগামী ১২ মার্চের পর তলব করলে তিনি সাড়া দেবেন। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Related Articles