করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ক্রমশ বিতর্ক দানা বাঁধছে,বাজার থেকে ভ্যাকসিন প্রত্যাহার ব্রিটেনের
Controversy about the side effects of the corona vaccine is growing

The Truth of Bengal: করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ক্রমশ বিতর্ক দানা বাঁধছে। অ্যাস্ট্রোজেনেকার স্বীকারোক্তির পর ঘুম উড়েছে টিকা প্রাপকদের। অন্যদিকে বাজার থেকে ভ্যাকসিন প্রত্যাহার ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থার। ব্রিটেনের পর দেশের সর্বোচ্চ আদালতে অ্যাস্ট্রোজেনেকার ও সিরাম ইনস্টিটিউট এর বিরুদ্ধে মামলা হয়েছে। অতিমারির সময় অ্যাস্ট্রোজেনেকার সহযোগিতায় ভারতে সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিন প্রস্তুত করে। ফলে ভারতীয়দের মধ্যেও পার্শ্বপ্রতিক্রিয়ার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না চিকিৎসকেরা।
বিতর্কের মাঝে নয়া সাফাই ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের। ভারতীয় বাজারে দু বছর আগে থেকেই কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ বন্ধ বলে বিবৃতিতে জানিয়েছেন তারা। সিরামের দাবি, ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে আর অতিরিক্ত টিকার ডোজ সরবরাহ করছে না তারা। যদিও টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনিকা বাজার থেকে ভ্যাকসিন প্রত্যাহারের বিষয়ে জানিয়েছেন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে নয়, বাণিজ্যিক কারনে তাদের ভ্যাকসিন প্রত্যাহারের সিদ্ধান্ত।
সুপ্রিম কোর্ট একাধিক জনস্বার্থ মামলার পর অবশেষে সিরাম ইনস্টিটিউটের এই বিবৃতি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিবৃতিতে তারা উল্লেখ করেছে ২০২১ সালে ডিসেম্বর মাস থেকে তাদের টিকা উৎপাদন বন্ধ রয়েছে। টিকার চাহিদা না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ওই বিবৃতিতে তারা দাবি করেছে তারা শুরু থেকেই প্যাকেজিং এর ভিতরে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া যেমন থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের কথা জানিয়েছেন।






