দেশ

টিকা প্রত্যাহার অ্যাস্ট্রাজেনেকার

Vaccination withdrawal AstraZeneca

The Truth Of Bengal :  করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার খবর প্রকাশ্যে আসতেই রাতের ঘুম উড়েছে অনেকেরই। কয়েক সপ্তাহ আগে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে স্বীকারোক্তি জানিয়েছে।

এরপরই দেশের শীর্ষ আদালতে ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই বিতর্কের মাঝে পিছু হটল অ্যাস্ট্রোজেনেকা। বাজার থেকে করোনা টিকা প্রত্যাহার করে নিল সংস্থাটি। আর মিলবে না অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা।

যদিও সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে বাণিজ্যিক কারণে ভ্যাকসিন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এর সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার কোন সম্পর্ক নেই। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভ্যাকসিন আর প্রস্তুত করা হচ্ছে না। বাজারে তা বন্টনও বন্ধ রয়েছে। সে কারণেই প্রত্যাহারের সিদ্ধান্ত।

Related Articles