ছিঁড়ে ফেলা হল পিএসসি-র প্রশ্নপত্র! নীতিশের রাজ্যে চরম বিশৃঙ্খলা
Chaos in bihar psc exam video went viral
Truth Of Bengal: বিহারে পিএসসি পরীক্ষায় চরম বিশৃঙ্খলার অভিযোগ। পরীক্ষার দিন প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে বিলিয়ে দেওয়া হয়। মারাত্মক অভিযোগ নীতিশ কুমারের বিহারে। পাটনার কুমহরার বাপু পরীক্ষা কেন্দ্রের সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সমাজমধ্যমে।
সিসি ফুটেজে দেখা গিয়েছে, পরীক্ষা শুরু হতে ৪০-৪৫ মিনিট দেরি হওয়ার কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষকদের কাছে গিয়ে কারণ জানতে চান। পুলিশের অভিযোগ, সেই সময়ে সেখানে ঢুকে পড়ে একদল পরীক্ষার্থী। তারা ঢুকে ছিঁড়ে ফেলে প্রশ্নপত্র। শুধু তাই নয়। বেশকয়েকজন মিলে প্রশ্নপত্র বিলিয়ে দেন।
#Bihar | Chaos erupted at the Bapu Examination Centre in #Patna after several aspirants alleged that BPSC question papers and OMR sheets had been leaked.
Aspirants were also angry over an alleged delay of around 40–45 minutes in distribution of question papers and insufficient… pic.twitter.com/NgeNsMaXMT
— IndiaToday (@IndiaToday) December 15, 2024
পরীক্ষকরা পুলিশকে জানিয়েছেন, সিল করা বাক্সে রাখছিল প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র ও ওএমআর শিট সেখান থেকে বের করে ঘরে ঘরে বিলি করে দেওয়া হয়। তবে প্রশ্নপত্র বিতরণ করতে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট দেরি হয়। এরপরেই পরীক্ষার্থীরা তাদের কাছে জানতে চান, অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এরপর সেখানে পৌঁছয় পরীক্ষার্থীদের আরেকটি দল। তারা জানতে চায়, কেন প্রশ্নপত্রের বাক্স এখনও খোলা হয়নি। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা এরপর প্রশ্নপত্র নিয়ে ছিঁড়ে ফেলতে থাকে। রটে যায় যে পরীক্ষা বাতিল হয়ে গেছে।
প্রশ্নপত্র লিক হওয়ার অভিযোগ সামনে আসতেই শুরু হয় বিতর্ক। ৩০০-৪০০ জন পরীক্ষার্থী পরীক্ষা বয়কট করার সিদ্ধান্ত নেন। তবে, বিপিএসসির তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র লিক হয়নি। রাজ্যজুড়ে ৯১২ টি কেন্দ্রের মধ্যে ৯১১ টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।






