উৎসব বদলে গেলো বিষাদে কেরলে ভয়াবহ বিস্ফোরণ! আহত প্রায় ১৫০ জন
Celebrations turned to gloom after the devastating explosion in Kerala

Truth of Bengal: কেরলে ভয়াবহ বিস্ফোরণ। আতসবাজির গুদামে আগুন লেগে মর্মান্তিক ঘটনা। আহত প্রায় ১৫০ জন, যাদের মধ্যে গুরুতর জখম ৮। ধর্মীয় অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানো হচ্ছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। চলছে পুলিশি তদন্ত। সোমবার কেরলের কাসরগড়ের আঞ্জুতাম্বালাম ভিরারকাবু মন্দিরে চলছিল বার্ষিক কালিয়াত্তাম উৎসব। চলছিল বাজি প্রদর্শনী অনুষ্ঠান।
পুণ্যার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকে মেতে উঠেছিল উৎসবে। কিন্তু এক নিমেষে উৎসবের ছবিটা বদলে গেলো। নেমে এলো বিষাদের সুর। রাত সাড়ে ১২ টা নাগাদ ঘটে যায় বিস্ফোরণের ঘটনা। আতসবাজির গুদামে লেগে যায় আগুন। ঘটনায় আহত প্রায় ১৫০ জন এবং গুরুতর জখম ৮।
জানা যায়, মন্দিরের পাশের মজুত করে রাখা ছিল বিপুল পরিমান আতশবাজি। অসাবধানতাবশত আগুন লেগে যায় সেই গুদামে। ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে হুড়োহড়ি লেগে যায় , সেখানেও চোট পান বেশ কিছু জন। কাসরগড়ের পাশাপাশি মেঙ্গালুরু, কান্নুরের হাসপাতালে আহতদের চিকিৎসা শুরু হয়।
অপরদিকে, এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। কিছুদিন আগেও ত্রিশূর পুরাম উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ধর্মীয় অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করেছিল কেরল পুলিশ। এবার কালিয়াত্তাম উৎসবে এহেন দুর্ঘটনায়ও কোনো ষড়যন্ত্র রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।






