দেশ

শুধু আবেদন করলেই মিলবে না নাগরিকত্ব! পাকিস্তান-বাংলাদেশিদের জন্য নয়া কড়া নিয়ম কেন্দ্রের

এই বিষয়ে আবেদনকারীকে একটি নির্দিষ্ট ঘোষণাপত্র বা 'ডিক্লারেশন' জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে

Truth of Bengal: সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ (CAA) কার্যকর হওয়ার পর এবার নাগরিকত্ব বিধিতে বড়সড় বদল আনল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনও নাগরিক যদি ভারতের নাগরিকত্ব পেতে চান, তবে তাঁদের নিজেদের দেশের পাসপোর্টের বর্তমান স্থিতি বা অবস্থা স্পষ্ট করে জানাতে হবে।

এই বিষয়ে আবেদনকারীকে একটি নির্দিষ্ট ঘোষণাপত্র বা ‘ডিক্লারেশন’ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০০৯ সালের নাগরিকত্ব বিধি (Citizenship Rules, 2009) সংশোধন করে ইতিমধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালে পাস হওয়া ঐতিহাসিক নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান) ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পথ সুগম করা হয়েছিল। এবার সেই প্রক্রিয়াকেই আরও সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক করতে ২০০৯ সালের পুরোনো বিধিতে এই নতুন সংশোধনী আনল কেন্দ্র, যার ফলে এখন থেকে আবেদনকারীদের পাসপোর্টের তথ্য জানানো আইনিভাবে বাধ্যতামূলক হলো।

Related Articles