Nitish Kumar: ভোটের আগে নীতীশের চমক, বিহারের বেকার যুবকদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা!
নীতীশের আশা, সরকারের এই সাহায্য পেয়ে বিহারের যুবসমাজ দক্ষতা উন্নয়নের চেষ্টা করবে। আগামী পাঁচ বছরে রাজ্যে এক কোটি বেকার যুবক-যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিহার সরকার।
Truth of Bengal: শিয়রে বিধানসভা নির্বাচন। তাই বিহারে বিধানসভা ভোটের আগে একের পর জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই আবহে এবার রাজ্যের ২০ থেকে ২৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা মাসে পেতে চলেছেন এক হাজার টাকা করে ভাতা। দু’বছর পর্যন্ত যদি চাকরি বা স্বনির্ভর আয়ের সুযোগ না মেলে, তবে এই ভাতা চালু থাকবে (Nitish Kumar)।
আরও পড়ুনঃ সুশীলা কার্কির সঙ্গে ফোনালাপ, নেপালের পাশে থাকার বার্তা মোদির
নীতীশের আশা, সরকারের এই সাহায্য পেয়ে বিহারের যুবসমাজ দক্ষতা উন্নয়নের চেষ্টা করবে। আগামী পাঁচ বছরে রাজ্যে এক কোটি বেকার যুবক-যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিহার সরকার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের সব সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ।দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্য ৪ হাজার টাকা এবং স্নাতকদের জন্য ৬ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা।বিধবা ও বয়স্কদের পেনশন ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠন। নীতীশের দাবি, এই সব পদক্ষেপ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানমুখী করে তুলবে। তবে বিরোধীরা বিষয়টিকে ভোটের আগের রাজনৈতিক কৌশল বলে আক্রমণ শানিয়েছে। তাঁদের অভিযোগ, পাঁচ বছর উন্নয়ন থেমে ছিল। এখন মরণকালে হরিনাম করছেন নীতীশ। শেষ মুহূর্তে খয়রাতি করে ভোটারদের প্রলুব্ধ করতে চাইছেন। বলা বাহুল্য, বিহারে চাকরির বাজার খুবই খারাপ। তাই তরুণ প্রজন্মদের মনজয় করতে ভোটের আগে একের পর এক প্রকল্পের ঘোষণা করে চলেছে বিহারের নীতীশ সরকার (Nitish Kumar)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
উল্লেখ্য, বিহারে ক্ষমতাসীন জেডিইউ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট এনডিএ-র শরিক। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ বিহারে ভোট।তাই এই নির্বাচন নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। এবারের ভোটে কংগ্রেস ও আরজেডির পাশাপাশি নীতীশ কুমারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রশান্ত কিশোরের নতুন দল ‘জন সূরজ’। তাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক বার এই রাজ্যে প্রচারে গিয়েছেন। বিরোধী আরজেডি-কংগ্রেসের মোকাবিলায় সরকারের উন্নয়ন এবং জনমুখী প্রকল্পই অস্ত্র করতে চাইছেন নীতীশ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতীশ কুমারের বারবার দলবদল, আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ এবং ভাবমূর্তির ক্ষয়—এসব মোকাবিলায় ভোট বৈতরণী পার হতে জনমুখী প্রকল্পের ঢল নামাচ্ছেন বহুদিনের অভিজ্ঞ এই রাজনীতিবিদ (Nitish Kumar)।






